[email protected] শুক্রবার, ৫ই জুন ২০২৬
২১শে জ্যৈষ্ঠ ১৪৩৩

এশিয়ান আরচারির জন্য বাংলাদেশ দল ঘোষণা

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ৩১ অক্টোবর ২০২৫ ০৮:১০ এএম

এশিয়ান আর্চারি চ্যাম্পিয়নশিপ-২০২৫ সামনে রেখে বৃহস্পতিবার ১৬ জনের দল ঘোষণা করেছে বাংলাদেশ আর্চারি ফেডারেশন। এই দলে রয়েছেন অলিম্পিয়ান সাগর ইসলাম ও ইতি খাতুনসহ অন্যরা।

এশিয়ান আরচারি চ্যাম্পিয়নশিপ-২০২৫ সামনে রেখে বৃহস্পতিবার ১৬ জনের দল ঘোষণা করেছে বাংলাদেশ আরচারি ফেডারেশন। এই দলে রয়েছেন অলিম্পিয়ান সাগর ইসলাম ও ইতি খাতুনসহ অন্যরা। আগামী ৮ নভেম্বর এশিয়ান আরচারির এই বৃহৎ আসর শুরু হয়ে শেষ হবে ১৪ নভেম্বর।

প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে দুই ভেন্যুতে। জাতীয় স্টেডিয়ামে ৮ থেকে ১২ নভেম্বর এবং আর্মি স্টেডিয়ামে ১৩ ও ১৪ নভেম্বর।


এ নিয়ে তৃতীয়বারের মতো আরচারির এই মর্যাদার ইভেন্ট আয়োজন হচ্ছে ঢাকায়। এর আগে ২০১৭ ও ২০২১ সালে সফলভাবে এই আয়োজন সম্পন্ন করেছিল বাংলাদেশ আরচারি ফেডারেশন।


বাংলাদেশ দল

রিকার্ভ পুরুষ : আব্দুর রহমান আলিফ, সাগর ইসলাম, মোহাম্মদ রাকিব মিয়া ও রাম কৃষ্ণ সাহা।

রিকার্ভ মহিলা : সিমা আক্তার শিমু, মোছাম্মাৎ ইতি খাতুন, সোনালি রায় ও মোসাম্মাৎ আরভি আক্তার।

কম্পাউন্ড পুরুষ : মোহাম্মাদ আশিকুজ্জামান, হিমু বাছাড়, নেওয়াজ আহমেদ রাকিব ও মোহাম্মাদ আসিফ মাহমুদ।

কম্পাউন্ড মহিলা : বন্যা আক্তার, পুষ্পিতা জামান, মোছাম্মাৎ কুমসুম খাতুন ও মিথিলা আক্তার।

কোচ: মার্টিন ফ্রেডরিখ (প্রধান কোচ), মোহাম্মাদ নুর-এ আলম, মোহাম্মাদ হাসান ও রিমা আক্তার। উইং কমান্ডার মোহাম্মাদ একরামুল আলম (টিম ম্যানেজার)।

ওএফ

আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর