২০২৬-এ ব্যাডমিন্টন ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপের আসর বসছে ভারতে
১৭ বছর পরে এই টুর্নামেন্টে আয়োজিত হবে ভারতে।
১৭ বছর পর ব্যাডমিন্টন ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপের আসর বসতে যাচ্ছে ভারতে। আগামী বছর এই আসরের আয়োজন করবে তারা। আজ সোমবার ব্যাডমিন্টন ওয়ার্ল্ড ফেডারেশন (বিডব্লিউএফ)-এর পক্ষ থেকে এই খবর জানানো হয়।
শেষবার ২০০৮ সালে ভারতে আয়োজিত হয়েছিল ব্যাডমিন্টন ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ। তারপর কেটে গিয়েছে ১৭ বছর। ফের ২০২৬ সালে এই মেগা টুর্নামেন্টের আসর বসবে ভারতে। আয়জক শহর হিসেবে বেছে নেওয়া হয়েছে দিল্লিকে।
এবার প্যারিসে বসেছিল এই টুর্নামেন্টের আসর। সমাপ্তি অনুষ্ঠান এবং পুরস্কার বিতরণীর সময়ে উপস্থিত ছিলেন বিডব্লিউএফ প্রেসিডেন্ট খুনিয়িং পাতামা লিস্বাদত্রাকুল এবং ব্যাডমিন্টন অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়ার জেনারেল সেক্রেটারি সঞ্জয় মিশ্র। তখনই আগামী ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপের আসর ভারতে বসার কথা ঘোষণা করা হয়। ভারতের কোন শহরে আয়োজিত হবে এই টুর্নামেন্ট?
এবারের আসরে সব মিলিয়ে ব্যাডমিন্টন ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপে মোট ১৫টি পদক জিতেছে ভারত। এর মধ্যে একাই পাঁচটি পদক জিতেছেন পিভি সিন্ধু। তালিকায় নাম রয়েছে সাইনা নেহওয়াল, কিদাম্বি শ্রীকান্ড, সাই প্রণীত, লক্ষ্য সেন ও এইচএস প্রণয়েরও। মেয়েদের ডাবলসে পদক জিতেছিলেন জ্বালা গুট্টা ও অশ্বিনী পোনাপ্পা।
ওএফ

আপনার মূল্যবান মতামত দিন: