আগামীকাল শুরু ইউনেক্স সানরাইজ বাংলাদেশ ইন্টারন্যাশনাল চ্যালেঞ্জ
আগামীকাল ১৬ ডিসেম্বর মঙ্গলবার ২০২৫ ইং থেকে শুরু হচ্ছে ইউনেক্স-সানরাইজ বাংলাদেশ ইন্টারন্যাশনাল চ্যালেঞ্জ-২০২৫।
স্বাগতিক বাংলাদেশসহ ১৭ দেশের অংশগ্রহণে এবারের টুর্নামেন্ট অনুষ্ঠিত হচ্ছে পল্টনস্থ শহীদ তাজউদ্দিন আহমেদ ইনডোর স্টেডিয়ামে। আসর চলছে আগামী ২০ ডিসেম্বর পর্যন্ত। অংশ নেয়া দলগুলো হলো- মালয়েশিয়া, ভারত, যুক্তরাষ্ট্র, ইংল্যান্ড, ইরান, থাইল্যান্ড, নেপাল, সাইপ্রাস,উগান্ডা, পর্তুগাল, কোরিয়া, কানাডা, নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া, ভিয়েতনাম, সিঙ্গাপুর এবং স্বাগতিক বাংলাদেশ। পাঁচব্যাপী এই আন্তর্জাতিক ব্যাডমিন্টন আসরে অংশ নিতে বিশ্বের বিভিন্ন দেশের শাটলাররা এখন বাংলাদেশে অবস্থান করছে। সাড়ে ১৭ হাজার ডলারের ইউনেক্স সানরাইজ বাংলাদেশ ইন্টারন্যাশনাল চ্যালেঞ্জ টুর্নামেন্টে মোট ২৩৩ জন নিজেদের নৈপুণ্যে দেখাতে কোর্টে নামবে।
বাংলাদেশ থেকে মোট ৪২ জন শাটলার এবারের আসরে অংশ নিবেন। এর মধ্যে ৩২ জন পুরুষ এবং ১০ জন নারী শাটলার। পুরুষ একক, নারী একক, পুরুষ দ্বৈত, নারী দ্বৈত এবং মিশ্র- এই পাঁচ ক্যাটাগরিতে খেলা হবে। পুরুষ এককে ভিয়েতনামের লি ডাক ফাত, ভারতের এস গুপ্তার মতো তারকার অংশ নিচ্ছেন। নারী এককে যুক্তরাষ্ট্রের ইশিকা জয়সোয়ালের পাশাপাশি মালয়েশিয়ার ইং লার কিংর মতো বড় নাম ইউনেক্স-সানরাইজ বাংলাদেশ ইন্টারন্যাশনাল চ্যালেঞ্জে যুক্ত হয়েছে। পুরুষ দ্বৈতে টপ সিডেড হিসেবে বাংলাদেশের আল আমিন জুমার-মোয়াজ্জেম হোসেন অহিদুলের মতো শাটলারের পাশাপাশি বাংলাদেশের আরও দুই সেরা রাহাতুন নাঈম-মিজানুর রহমান জুটিকে দেখতে পাবেন ব্যাডমিন্টনপ্রেমীরা।
নারী দ্বৈতে যেমন থাকছেন টপ সিডেডে থাইল্যান্ডের আয়ম্বরী শ্রীসাকুল- সারিসা জানপেং এবং মালয়েশিয়ার জান মিন ই এবং তান ঝিং হুই জুটি। একইভাবে মিশ্র দ্বৈতে শীর্ষ বাছাই হিসেবে টুর্নামেন্ট আলোকিত করছেন বাংলাদেশ আল আমিন জুমার-উর্মি আক্তার এবং মালয়েশিয়ার দাতু আসরাহ ও ক্লারিসা সান জুটি।
ওএফ

আপনার মূল্যবান মতামত দিন: