[email protected] শুক্রবার, ৫ই জুন ২০২৬
২১শে জ্যৈষ্ঠ ১৪৩৩

টস জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ০১ সেপ্টেম্বর ২০২৫ ১৭:০৯ পিএম

নেদারল্যান্ডসের বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টি জিতলেই এক ম্যাচ হাতে রেখে সিরিজ নিশ্চিত করবে বাংলাদেশ। সেই লক্ষ্যে টানা দ্বিতীয় ম্যাচে টস জিতে বোলিং নিয়েছে স্বাগতিক দল।

 

প্রথম টি-টোয়েন্টিতে পাওয়ার হিটিংয়ের অনন্য প্রদর্শনীতে ৮ উইকেটের বড় জয় পেয়েছে লিটন দাসের দল। নেদারল্যান্ডসের বিপক্ষে আজ দ্বিতীয় ম্যাচের আগে তাই আত্মবিশ্বাসে ভরপুর স্বাগতিকরা। ডাচদের বিপক্ষে প্রথমবার সিরিজ খেলতে নামা বাংলাদেশ সোমবার জিতলেই তিন ম্যাচের সিরিজ নিশ্চিত করবে।


বাংলাদেশ প্রথম ম্যাচে দাপুটে জয়ে নিজেদের ফেভারিট ট্যাগের যথার্থতা প্রমাণ করেছে। নেদারল্যান্ডসের বিপক্ষে আধিপত্য করেছে তিন বিভাগেই।

তাসকিন আহমেদ ও সাইফ হাসানের বোলিংয়ে নেদারল্যান্ডস টস হেরে ব্যাট করতে নেমে ৮ উইকেটে ১৩৬ রানে থামে। জবাবে অধিনায়ক লিটন দাস ২৯ বলে ৫৪ রানে অপরাজিত থেকে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন। দুই উইকেট নেওয়ার পর সাইফ হাসান ব্যাট হাতেও ১৯ বলে ৩৬ রানের কার্যকরী ইনিংসে নিজের ফেরাটা স্মরণীয় করে তোলেন। তাছাড়া সাইফ টানা দুই ছক্কায় নিশ্চিত করেন জয়। তাতে ১৩.৩ ওভারেই বাংলাদেশ জয় নিশ্চিত করেছে।

একাদশে কারা

বাংলাদেশ একাদশে দুটি পরিবর্তন এনেছে। উইনিং কম্বিনেশন ধরে রাখেনি স্বাগতিক দল। বাদ পড়েছেন শরিফুল ইসলাম ও রিশাদ হোসেন। তাদের জায়গায় খেলবেন তানজিম হাসান সাকিব ও নাসুম আহমেদ।

বাংলাদেশ একাদশ: তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন, লিটন দাস (অধিনায়ক), সাইফ হাসান, তাওহীদ হৃদয়, জাকের আলী, শেখ মেহেদী, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান ও তানজিম হাসান।

 

ওএফ

আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর