[email protected] বৃহঃস্পতিবার, ৪ঠা জুন ২০২৬
২১শে জ্যৈষ্ঠ ১৪৩৩

ভারত পাকিস্তান ম্যাচে আছেন একজন বাংলাদেশি

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ১৪ সেপ্টেম্বর ২০২৫ ২০:০৯ পিএম

এশিয়া কাপের গুরুত্বপূর্ণ ম্যাচে রাত সাড়ে আটটায় মুখোমুখি হচ্ছে ভারত ও পাকিস্তান। দুই চিরপ্রতিদ্বন্দ্বীর লড়াইয়ে আছেন এক বাংলাদেশিও।

এশিয়া কাপের গুরুত্বপূর্ণ ম্যাচে রাত সাড়ে আটটায় মুখোমুখি হচ্ছে ভারত ও পাকিস্তান। দুই চিরপ্রতিদ্বন্দ্বীর লড়াইয়ে আছেন এক বাংলাদেশিও।

এবারের এশিয়া কাপে বাংলাদেশের দুই আম্পায়ার দায়িত্ব পালন করছেন। একজন মাসুদুর রহমান মুকুল, অন্যজন গাজী সোহেল। এছাড়া আফগানিস্তানের আহমদ পাকতিন ও ইজতুল্লাহ সাফি, পাকিস্তানের আসিফ ইয়াকুব ও ফয়সাল আফ্রিদি, শ্রীলঙ্কার রাভীন্দ্র বিমলাসিরি ও রুচিরা পেরেরা, ভারতের রোহন পণ্ডিত ও বিরেন্দ্র শর্মা চলমান আসরে আম্পায়ার হিসেবে থাকছেন।

দুই বাংলাদেশির মাঝে আজকের ভারত-পাকিস্তান হাইভোল্টেজ ম্যাচে অন-ফিল্ড আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করবেন মাসুদুর রহমান মুকুল। অর্থাৎ, এই ম্যাচে ২২ ক্রিকেটারের সঙ্গে মাঠে থাকছেন বাংলাদেশের একজন। এর আগে ১২ সেপ্টেম্বর পাকিস্তান বনাম ওমান ম্যাচে অন-ফিল্ড আম্পায়ারের দায়িত্বে ছিলেন তিনি।

পেহেলগামে জঙ্গি হামলা ও ‘অপারেশন সিঁদুর’-এর পর ক্রিকেট মাঠে প্রথমবার মুখোমুখি হতে যাচ্ছে ভারত ও পাকিস্তান। এই ম্যাচ ঘিরে বেশ কয়েকদিন ধরে উত্তাপ ছড়িয়েছে। এমনকি উঠেছে ম্যাচ বয়কটের দাবি। কিন্তু ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) জানিয়েছে, বড় প্রতিযোগিতায় পাকিস্তানের বিপক্ষে খেলতে কোনো আপত্তি নেই তাদের।

পাকিস্তানের বিপক্ষে খেলতে নামলেও আজ মাঠে প্রতিবাদ দেখাতে পারেন ভারতীয় ক্রিকেটারেরা। বলা যায় প্রতিবাদের নতুন ধরন দেখা যেতে পারে সূর্যকুমার যাদব, হার্দিক পান্ডিয়াদের কাছ থেকে। ভারতীয় সংবাদমাধ্যম ‘এনডিটিভি’জানিয়েছে, দুবাইয়ের মাঠে খেলা চলাকালীন সময় পাকিস্তানের ক্রিকেটারদের সঙ্গে হাত মেলাতে না-ও পারেন ভারতীয় ক্রিকেটাররা।

এছাড়া আজ ভারতীয় ক্রিকেটাররা জার্সিতে কালো আর্মব্যান্ড পরে নামতে পারেন। এর পাশাপাশি অন্য কোনো উপায়েও প্রতিবাদ জানাতে পারেন তারা। যেহেতু দুবাইয়ের মাঠে খেলা, সেহেতু গ্যালারিতে দর্শকদের প্রতিবাদ খুব একটা বেশি দেখা যাবে না। এখন পর্যন্ত এশিয়া কাপের কোনও ম্যাচেই ভর্তি গ্যালারি দেখা যায়নি। ভারত-পাকিস্তান ম্যাচেও গ্যালারির একটা অংশ ফাঁকা থাকতে পারে।

ওএফ

আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর