[email protected] বৃহঃস্পতিবার, ৪ঠা জুন ২০২৬
২১শে জ্যৈষ্ঠ ১৪৩৩

ওমানের হারে সুপার ফোর নিশ্চিত ভারতের

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ১৫ সেপ্টেম্বর ২০২৫ ২৩:০৯ পিএম

পাকিস্তানকে হারানোর প্রায় ২৪ ঘণ্টা না পেরুতেই এশিয়া কাপের সুপার ফোর নিশ্চিত করল ভারত। মূলত ওমান হারাতেই এক ম্যাচ হাতে রেখেই সুপার ফোরে চলে গেল ভারত।


প্রথম দল হিসাবে এ বারের এশিয়া কাপ থেকে ছিটকে গেল ওমান। সোমবার সুপার ফোরে জায়গা পাকা করে ফেললেন সূর্যকুমার যাদবেরা। তবে গ্র“পের শেষ ম্যাচ জিততেই হবে পাকিস্তানকে।


গ্র“প পর্বের একটি ম্যাচ বাকি থাকতেই এশিয়া কাপের সুপার ফোরে উঠে গেল ভারতীয় দল। সোমবার সংযুক্ত আরব আমিরশাহির কাছে ওমান ৪২ রানে হারতেই পরের পর্বে সূর্যকুমার যাদবদের জায়গা পাকা হয়ে গেল।

আমিরশাহি-ওমান ম্যাচের পর গ্র“প ‘এ’-র সব দলই দু’টি করে ম্যাচ খেলে ফেলল। দু’টি ম্যাচই জেতায় ভারতের পয়েন্ট ৪। সূর্যকুমারদের নেট রান রেট ৪.৭৯৩। গ্র“প শীর্ষে রয়েছে ভারত। দ্বিতীয় স্থানে রয়েছে পাকিস্তান। একটি ম্যাচ জেতায় সলমন আঘাদের দু’ম্যাচে ২ পয়েন্ট। তাঁদের নেট রান রেট ১.৬৪৯। তৃতীয় স্থানে রয়েছে আরব আমিরাতের। দু’টি ম্যাচের মধ্যে একটি জেতায় আরব আমিরাতেরও ২ পয়েন্ট। তাদের নেট রান রেট -২.০৩০। চতুর্থ স্থানে ওমান। দু’টি ম্যাচ খেলে একটিও জিততে পারেনি তারা। পয়েন্ট শূন্য। নেট রান রেট -৩.৩৭৫।

ভারতের খেলা বাকি ওমানের সঙ্গে। ওমান সেই ম্যাচে অঘটন ঘটালে তাদের পয়েন্ট হবে ২। ভারত আটকে থাকবে ৪ পয়েন্টে। অন্য দিকে, গ্র“পের শেষ ম্যাচে মুখোমুখি হবে পাকিস্তান-আরব আমিরাত। এই দু’দলের যারা জিতবে তাদের পয়েন্ট হবে ৪। অন্য দলটি আটকে যাবে ২ পয়েন্টে। অর্থাৎ গ্র“পের শেষ ম্যাচ হারলেও পয়েন্টের নিরিখে প্রথম দু’দলের মধ্যে সূর্যকুমারদের থাকা নিশ্চিত। তাই সোমবারই সুপার ফোর পর্বে নিশ্চিত হয়ে গেল ভারত। একই সঙ্গে ওমানের বিদায় নিশ্চিত হয়ে গেল। তারা প্রথম দল হিসাবে বিদায় নিল এ বারের এশিয়া কাপ থেকে।

সুপার ফোরে ওঠার সুযোগ রয়েছে পাকিস্তান এবং আরব আমিরাতের সামনেও। এই দু’দলের ম্যাচে জয়ী দল ৪ পয়েন্ট নিয়ে চলে যাবে সুপার ফোরে। সোমবারের পর এই ম্যাচ নক আউট। কারণ, যারা হারবে তারা ছিটকে যাবে। তাই আমিরশাহির বিরুদ্ধে জিততেই হবে সলমন আঘাদের।

ওএফ

আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর