ভারতীয় ক্রিকেটের নতুন স্পন্সর, ম্যাচ প্রতি ৬ কোটি টাকা
রিপোর্টে দাবি করা হয়েছে, প্রতি ম্যাচের জন্য অ্যাপোলো টায়ার্স সাড়ে চার কোটি রুপী (বাংলাদেশী মূদ্রায় ৬ কোটি ২১ লাখ টাকা) করে দেবে। এতদিন ড্রিম ১১ দিত চার কোটি রুপী (বাংলাদেশী মূদ্রায় ৫ কোটি ৩০ লাখ টাকা) রুপী। যার অর্থ, এই নতুন সংস্থার থেকে বোর্ডের আয় বাড়বে। চুক্তি হয়েছে ২০২৭ সাল পর্যন্ত, এই পর্বে মোট ১৩০টা ম্যাচ খেলা হবে।
টাইটেল স্পনসর ছাড়াই এশিয়া কাপে খেলছে ভারত। এশিয়া কাপের আগে ভারত সরকারের নতুন আইনের জন্য সরে গিয়েছে ড্রিম ১১। এর পর আর অপেক্ষা না করে দ্রুত নতুন স্পন্সরের জন্য আবেদনপত্র চেয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল বোর্ড। তার কয়েকদিনের মধ্যেই স্পন্সরের নাম চূড়ান্ত হয়ে গেল। টাইমস অফ ইন্ডিয়াতে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, টিম ইন্ডিয়ার নতুন স্পনসর হচ্ছে অ্যাপোলো টায়ার্স। রিপোর্টে দাবি করা হচ্ছে, ড্রিম ১১-এর থেকে বেশি টাকা দেবে এই নতুন সংস্থা।
রিপোর্টে দাবি করা হয়েছে, প্রতি ম্যাচের জন্য অ্যাপোলো টায়ার্স সাড়ে চার কোটি রুপী (বাংলাদেশী মূদ্রায় ৬ কোটি ২১ লাখ টাকা) করে দেবে। এতদিন ড্রিম ১১ দিত চার কোটি রুপী (বাংলাদেশী মূদ্রায় ৫ কোটি ৩০ লাখ টাকা) রুপী। যার অর্থ, এই নতুন সংস্থার থেকে বোর্ডের আয় বাড়বে। চুক্তি হয়েছে ২০২৭ সাল পর্যন্ত, এই পর্বে মোট ১৩০টা ম্যাচ খেলা হবে।
স্পনসর হওয়ার দৌড়ে অ্যাপোলো টায়ার্সের পাশাপাশি জেকে টায়ার্স ও অনলাইন ভিডিয়ো এডিটিং সফ্টওয়্যার সংস্থা ক্যানভাও ছিল। বিড়লা অপ্টাস পেইন্টস আগ্রহ প্রকাশ করলেও তারা বিডিংয়ে যোগ দিতে চায়নি। তাই তাদের বাদ দেওয়া হয়েছে। কারণ বোর্ড একমাত্র বিডিংই চেয়েছিল নতুন স্পন্সরের জন্য।
২ সেপ্টেম্বর বোর্ড একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে নতুন স্পন্সরের জন্য আবেদন করতে বলে। ১২ থেকে ১৬ সেপ্টেম্বরের মধ্যে আবেদন করতে বলা হয়েছিল। ১৬ সেপ্টেম্বর ছিল বিডিং। সেটার পর চূড়ান্ত হলো অ্যাপোলো টায়ার্স জিতল বিডিংয়ে।
ওএফ

আপনার মূল্যবান মতামত দিন: