[email protected] বৃহঃস্পতিবার, ৪ঠা জুন ২০২৬
২১শে জ্যৈষ্ঠ ১৪৩৩

১৩ বলে ফিফটি করে রেকর্ডবুকে তোলপাড়

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ১৮ সেপ্টেম্বর ২০২৫ ২১:০৯ পিএম

জিম্বাবুয়ের বিপক্ষে মাত্র ১৩ বলে ঝড়ো ফিফটি হাঁকিয়ে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে রেকর্ডবুকে নাম লেখালেন নামিবিয়ার ক্রিকেটার জান ফ্রাইলিঙ্ক।


আইসিসির পূর্ণ সদস্য দেশগুলোর বিপক্ষে এটি এখন দ্বিতীয় দ্রুততম ফিফটির রেকর্ড। মাত্র ১ বলের জন্য যুবরাজ সিংয়ের দ্রুততম ফিফটির রেকর্ডটি স্পর্শ করা হলো না এই নামিবিয়ান ব্যাটারের।


২০০৭ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপে ইংল্যান্ডের বিপক্ষে মাত্র ১২ বলে ফিফটি তুলে নিয়ে এখনও দ্রুততম ফিফটির রেকর্ড নিজের দখলে রেখেছেন ভারতের সাবেক তারকা যুবরাজ সিং। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের তৃতীয় ম্যাচে ফ্রাইলিঙ্ক ৭টি চার ও ৩টি ছক্কার সাহায্যে ১৩ বলে ফিফটি করে দ্বিতীয় দ্রুততম ব্যাটার হিসেবে রেকর্ডটি নিজের করে নেন।


পূর্ণ সদস্য দেশগুলোর বিপক্ষে দ্রুততম ফিফটির তালিকায় যুবরাজ ও ফ্রাইলিঙ্কের পরেই আছেন নিউজিল্যান্ডের কলিন মুনরো, যিনি ২০১৪ সালে শ্রীলঙ্কার বিপক্ষে ১৪ বলে ফিফটি করেছিলেন। তালিকার চারে রয়েছেন কুইন্টন ডি কক। ২০২৩ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মাত্র ১৫ বলে ফিফটি তুলে নিয়েছিলেন এই প্রোটিয়া উইকেটরক্ষক। এছাড়া ১৬ বলে ফিফটি করা ব্যাটারদের মধ্যে রয়েছেন শাই হোপ, মঈন আলী, মার্কো ইয়ানসেন এবং টিম ডেভিড।


বাংলাদেশের হয়ে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে দ্রুততম ফিফটির রেকর্ডটি লিটন দাসের দখলে। ২০২৩ সালে চট্টগ্রামে আয়ারল্যান্ডের বিপক্ষে মাত্র ১৮ বলে ফিফটি করে এই রেকর্ড গড়েছিলেন টাইগার অধিনায়ক।

ওএফ

আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর