[email protected] বৃহঃস্পতিবার, ৪ঠা জুন ২০২৬
২১শে জ্যৈষ্ঠ ১৪৩৩

সুপার ফোরে যে বাড়তি ‘সুবিধা’ পাবে ভারত

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ১৯ সেপ্টেম্বর ২০২৫ ১৮:০৯ পিএম

সুপার ফোরের সূচি বিশ্লেষণ করলে দেখা যায়, চার দলের মধ্যে বাড়তি সুবিধা পাচ্ছে ভারত। প্রতিটি ম্যাচেই বিরতি নিয়ে খেলবে তারা।

 

চলমান এশিয়া কাপ টি-টোয়েন্টির গ্রুপ পর্বের একটি ম্যাচ বাকি থাকলেও সুপার ফোরের চার দল চূড়ান্ত হয়ে গেছে। মহাদেশীয় আসরে ‘এ’ গ্রুপ থেকে সুপার ফোরে উঠেছে দুই চিরপ্রতিদ্বন্দ্বি ভারত ও পাকিস্তান। আর ‘বি’ গ্রুপ থেকে শেষ চার নিশ্চিত করেছে শ্রীলঙ্কা আর বাংলাদেশ।

আগামীকাল শনিবার থেকেই শুরু হবে সুপার ফোরের ম্যাচগুলো। টুর্নামেন্টের নিয়ম অনুযায়ী, সুপার ফোরের চার দল একে অপরের বিপক্ষে লড়বে। অর্থাৎ প্রতি দল তিনটি করে ম্যাচ খেলার সুযোগ পাবে। এরপর পয়েন্ট টেবিলের সেরা দুই দল ২৮ সেপ্টেম্বর ফাইনালে মুখোমুখি হবে।

সুপার ফোরের সূচি বিশ্লেষণ করলে দেখা যায়, চার দলের মধ্যে বাড়তি সুবিধা পাচ্ছে ভারত। প্রতিটি ম্যাচেই বিরতি নিয়ে খেলবে তারা। ২১ সেপ্টেম্বর প্রথম ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বি পাকিস্তানের মুখোমুখি হওয়ার পর তাদের পরবর্তী ম্যাচ ২৪ সেপ্টেম্বর। অর্থাৎ, দুই দিনের বিরতি পাচ্ছে তারা।

২৬ সেপ্টেম্বর তৃতীয় ও শেষ ম্যাচে মাঠে নামার আগেও এক দিনের বিরতি পাবে ভারত। তাদের সব ম্যাচই হবে দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে। ফলে ভ্রমণঝক্কিও পোহাতে হবে না তাদের। একই সঙ্গে একই ভেন্যুতে খেলা হওয়ায় উইকেটের আচরণ নিয়েও বেশি চিন্তা করতে হবে না।

বাকি দলগুলোর মধ্যে শ্রীলঙ্কা দ্বিতীয় ও শেষ ম্যাচের আগে ভারতের মতো দুই দিনের বিরতি পেলেও দ্বিতীয় ম্যাচটি তাদের খেলতে হবে আবুধাবিতে গিয়ে। সেখানে প্রতিপক্ষ হিসেবে থাকছে পাকিস্তান। ফলে, তাদের ক্ষেত্রে ভ্রমণঝক্কির একটা ব্যাপার থেকে যাচ্ছে।

এদিকে ২০ সেপ্টেম্বর শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ম্যাচের পর নিজেদের দ্বিতীয় ম্যাচে ২৪ সেপ্টেম্বর ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। দুই ম্যাচের মধ্যে তিন দিনের বিরতি পেলেও তৃতীয় ও শেষ ম্যাচ খেলতে হবে ২৫ সেপ্টেম্বর। ভারতের ক্ষেত্রে অবশ্য ব্যাপারটি এমন হয়নি।

এক নজরে সুপার ফোরের সূচি-

তারিখ               প্রতিপক্ষ           ভেন্যু      সময় (বাংলাদেশ)
২০ সেপ্টেম্বর  বাংলাদেশ-শ্রীলঙ্কা    দুবাই       সাড়ে ৮টা
২১ সেপ্টেম্বর  ভারত-পাকিস্তান      দুবাই       সাড়ে ৮টা
২৩ সেপ্টেম্বর  পাকিস্তান-শ্রীলঙ্কা    আবুধাবি   সাড়ে ৮টা
২৪ সেপ্টেম্বর  বাংলাদেশ-ভারত      দুবাই       সাড়ে ৮টা
২৫ সেপ্টেম্বর  বাংলাদেশ-পাকিস্তান দুবাই       সাড়ে ৮টা
২৬ সেপ্টেম্বর  ভারত-শ্রীলঙ্কা         দুবাই      সাড়ে ৮টা
২৮ সেপ্টেম্বর     ফাইনাল             দুবাই       সাড়ে ৮টা

ওএফ

আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর