[email protected] বৃহঃস্পতিবার, ৪ঠা জুন ২০২৬
২১শে জ্যৈষ্ঠ ১৪৩৩

পাক ক্রিকেটারদের জন্য মোটিভেশনাল নিয়োগ!

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ২১ সেপ্টেম্বর ২০২৫ ১৫:০৯ পিএম

বৈশ্বিক আসরে ভারতের বিপক্ষে মাঠে নামা মানেই হার। চলমান এশিয়া কাপে তো আলোচনা-সমালোচনায় মুখর ভারত ও পাকিস্তান। গ্র“প পর্বের মতো ফের আজ রোববার দুবাইয়ে মুখোমুখি দুই চিরপ্রতিদ্বন্দ্বি দেশ ভারত ও পাকিস্তান। সূত্রের খবর, এই ম্যাচের আগে পাকিস্তান দলে যোগ দিয়েছেন মোটিভেশনাল স্পিকার ডঃ রাহিল করিম।

 

গ্র“প পর্বের ম্যাচে ভারতের বিরুদ্ধে লজ্জাজনক ভাবে হারতে হয়েছিল পাকিস্তানকে। প্রথমে ব্যাট করে মাত্র ১২৭ রান তোলে তারা। ২৫ বল বাকি থাকতেই ৩ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় ভারত। এর পরে বাকি ম্যাচ জিতে সুপার ফোরে পৌঁছলেও পাকিস্তানের পারফরম্যান্স দেখে কখনওই দাপুটে মনে হয়নি। তাই মাঠের বাইরের লড়াইয়ের পাশাপাশি, ম্যাচেও জেতার জন্য মরিয়া তারা।

কিন্তু সালমান আলি আঘার দল এই চাপ সামলাতে পারছে না। কার্যত তলানিতে সায়িম আয়ুব, আবরার আহমেদদের মনোবল। তাই মেগা ম্যাচের আগে প্লেয়ারদের আত্মবিশ্বাস ফেরাতে অভিজ্ঞ মোটিভেশনাল স্পিকার ডঃ রাহিল করিমকে নিয়োগ করেছে পাক দল।

ক্রিকেট ছাড়াও অন্য অনেক দলের সঙ্গেই যুক্ত ছিলেন রাহিল। তাই তাঁর অভিজ্ঞতা কাজে লাগাতে চাইছে পাকিস্তান। সূত্রের খবর, বুধবারই স্কোয়াডে যোগ দিয়েছেন রাহিল। শুধু ভারতের বিরুদ্ধে ম্যাচের জন্য নয়, গোটা টুর্নামেন্টেই পাকিস্তান দলের সঙ্গে থাকবেন তিনি।

ক্রিকেটারদের সমস্ত চাপ থেকে দূরে রাখতে মরিয়া হয়ে উঠেছে পাকিস্তান। বিতর্কিত প্রশ্ন এড়ানোর জন্য প্রি-ম্যাচ প্রেস মিটও বয়কট করে তারা। তবে এত কিছুর পরেও কি লাভ হবে কিছু? পাক ক্রিকেটারদের ফর্ম বিচার করে ভারতের বিরুদ্ধে তাঁদের জেতার আশা দেখছেন না বিশেষজ্ঞরা।

ওএফ

আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর