পাকিস্তানকে ১৩৪ রানের লক্ষ্য দিল শ্রীলঙ্কা
টি–টোয়েন্টিতে প্রথম ইনিংসে এর চেয়ে কম রান করেও একবার পাকিস্তানকে হারিয়েছে শ্রীলঙ্কা।
শেষ ওভারে ৮ রান তুলেছে শ্রীলঙ্কা। ইনিংস শেষে শ্রীলঙ্কার স্কোর ৮ উইকেট হারিয়ে ১৩৩। ২০১৭ সালের পর টি–টোয়েন্টিতে পাকিস্তানের বিপক্ষে প্রথম ব্যাট করে শ্রীলঙ্কার এটিই সর্বনিম্ন রান। টি–টোয়েন্টিতে প্রথম ইনিংসে এর চেয়ে কম রান করেও একবার পাকিস্তানকে হারিয়েছে শ্রীলঙ্কা। ২০১২ সালে হাম্বানটোটায় ১৩২ রান করেও ৩৭ রানে হারিয়েছিল শ্রীলঙ্কা।
হারিস রউফের করা ওভারের চতুর্থ বলে সালমান আগার দারুণ এক ক্যাচের শিকার হয়েছেন দুষ্মন্ত চামিরা। শ্রীলঙ্কার ইনিংসে সর্বোচ্চ ৫০ রান করেছেন কামিন্দু মেন্ডিস।
ওএফ

আপনার মূল্যবান মতামত দিন: