[email protected] বৃহঃস্পতিবার, ৪ঠা জুন ২০২৬
২১শে জ্যৈষ্ঠ ১৪৩৩

পাকিস্তান-ভারত দ্রুপদী ফাইনালের টিকিট ‘সোল্ড আউট’

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ২৮ সেপ্টেম্বর ২০২৫ ১৫:০৯ পিএম

দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আয়োজিত হতে যাওয়া ফাইনালের ২৮ হাজার আসনের সবকটিই ইতোমধ্যে বিক্রি হয়ে গেছে।

 

এশিয়া কাপের ইতিহাসে প্রথমবারের মতো ফাইনালে মুখোমুখি হতে যাচ্ছে ভারত-পাকিস্তান। ক্রিকেটপ্রেমীদের দীর্ঘদিনের প্রতীক্ষিত এই দ্রুপদী লড়াইকে ঘিরে উৎসাহ-উদ্দীপনার শেষ নেই। ভেন্যু দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আয়োজিত হতে যাওয়া ফাইনালের ২৮ হাজার আসনের সবকটিই ইতোমধ্যে বিক্রি হয়ে গেছে।

টুর্নামেন্ট শুরুর আগে সামাজিক যোগাযোগমাধ্যমে ভারত-পাকিস্তান ম্যাচ বয়কটের ডাক উঠলেও মাঠের বাস্তবতা ভিন্ন চিত্রই দেখাচ্ছে। গ্রুপপর্ব ও সুপার ফোরে দু’বার একই মাঠে মুখোমুখি হয়েছিল দু’দল। প্রথম ম্যাচে ২০ হাজার দর্শক উপস্থিত থাকলেও দ্বিতীয় ম্যাচে সেই সংখ্যা নেমে এসেছিল ১৭ হাজারে। তবে ফাইনালের আগে দর্শকদের আগ্রহ আকাশছোঁয়া, যার প্রমাণ ‘সোল্ড আউট’ টিকিট।

১৯৮৪ সালে এশিয়া কাপের যাত্রা শুরু হলেও চার দশক পেরিয়ে এশিয়া কাপের ফাইনালে এবারই প্রথম দেখা হতে যাচ্ছে ভারত-পাকিস্তানের। সূর্যকুমার যাদবের নেতৃত্বাধীন ভারত এখন পর্যন্ত টুর্নামেন্টে অপরাজিত থেকে ফাইনালে উঠেছে, অন্যদিকে পাকিস্তান ছয় ম্যাচের মধ্যে দুটিতে হেরেছে, দুটিই ভারতের বিপক্ষে। তবুও ফাইনালের উত্তেজনা যে ভিন্ন মাত্রা ছড়াবে তা নিয়ে সন্দেহ নেই।

ফাইনাল ঘিরে আবারও সামনে আসছে মাঠের বাইরের বিতর্কও। পেহেলগামে সন্ত্রাসী হামলার জের ধরে উঠেছিল ভারতীয় দলের পাকিস্তান ম্যাচ বয়কটের ডাক। সেই সূত্রে এসেছে ‘নো হ্যান্ডশেক’ ইস্যুও। যদিও মাঠের উত্তেজনায় সেটা কতটা মানা যাবে, তা নিয়ে সংশয় থেকেই যাচ্ছে।

ওএফ

আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর