[email protected] বৃহঃস্পতিবার, ৪ঠা জুন ২০২৬
২১শে জ্যৈষ্ঠ ১৪৩৩

ফাইনালে টস জিতে পাকিস্তানকে ব্যাটিংয়ে পাঠাল ভারত

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ২৮ সেপ্টেম্বর ২০২৫ ২০:০৯ পিএম

ফাইনালে একাদশে তিনটি পরিবর্তন এনেছে ভারত। চোটের কারণে নেই অভিজ্ঞ অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া। এ ছাড়াও গত ম্যাচের একাদশ থেকে বাদ পড়েছেন আর্শদিপ সিং ও হার্শিত রানা। দলে ফিরেছেন জাসপ্রিত বুমরাহ, রিংকু সিং ও শিবম দুবে।

এশিয়া কাপের ১৭তম আসরে অপরাজিত ফাইনালে উঠেছে ভারত। অন্যদিকে অনেকটা সংগ্রাম করেই ফাইনালের টিকিট পেয়েছে পাকিস্তান। এতে এশিয়া কাপের ৪১ বছরের ইতিহাসে প্রথমবারের মতো ফাইনালে মাঠে নামছে ভারত-পাকিস্তান।

রোববার ২৮ সেপ্টেম্বর দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে পাকিস্তানকে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানিয়েছে ভারত।

ফাইনালে একাদশে তিনটি পরিবর্তন এনেছে ভারত। চোটের কারণে নেই অভিজ্ঞ অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া। এ ছাড়াও গত ম্যাচের একাদশ থেকে বাদ পড়েছেন আর্শদিপ সিং ও হার্শিত রানা। দলে ফিরেছেন জাসপ্রিত বুমরাহ, রিংকু সিং ও শিবম দুবে।

অন্যদিকে অপরিবর্তিত একাদশ নিয়ে খেলছে পাকিস্তান। বাংলাদেশের বিপক্ষের একাদশ নিয়ে মাঠে নামছে তারা।

পাকিস্তানের একাদশ: সালমান আগা (অধিনায়ক), সাহিবজাদা ফারহান, ফখর জামান, সাইম আইয়ুব, হুসেইন তালাত, মোহাম্মদ হারিস (উইকেটকিপার), মোহাম্মদ নাওয়াজ, আবরার আহমেদ, ফাহিম আশরাফ, হারিস রউফ ও শাহিন শাহ আফ্রিদি।

ভারতের একাদশ: অভিষেক শর্মা, শুভমান গিল, সূর্যকুমার যাদব (অধিনায়ক), তিলক বর্মা, সঞ্জু স্যামসন (উইকেটকিপার), রিংকু সিং, অক্ষর প্যাটেল, শিবম দুবে, কুলদীপ যাদব, যশপ্রীত বুমরাহ ও বরুণ চক্রবর্তী।

 

ওএফ

আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর