১০ উইকেটে জিতে ঝাল মেটালো ওয়েস্ট ইন্ডিজ
দুই টি-টোয়েন্টিতে হার। শেষ ম্যাচে হারলে হোয়াইটওয়াশ হত ওয়েস্ট ইন্ডিজ। তবে সিরিজ খোঁয়ালেও হোয়াইটওয়াশের হাত থেকে নিজেদের বাঁচাল তারা। মঙ্গলবার শারজায় শেষ ম্যাচে সিরিজ জিতে ইতিহাস গড়া নেপালকে ১০ উইকেটে হারিয়ে ঝাল মেটালো উইন্ডিজ।
টস জিতে নেপালে প্রথমে ব্যাট করার আমন্ত্রণ জানায় ক্যারিবীয়রা। এবার আর সুবিধা করতে পারেনি নেপাল। ওপেনার কুশাল ভুরটেল (২৯ বলে ৩৯) ছাড়া আর কেউ বিশের ঘরও ছুঁতে পারেননি।
৫ উইকেটে ১০৫ রান করা নেপাল ১৯.৫ ওভারে অলআউট হয়েছে ১২২ রানে। ১৭ রানে শেষ ৫ উইকেট হারিয়েছে তারা।
ওয়েস্ট ইন্ডিজের ২৩ বছর বয়সী বাঁহাতি পেসার রেমন সিমন্ডস মাত্র ১৫ রান দিয়ে শিকার করেন ৪টি উইকেট।
জবাবে আমির জাঙ্গো আর আকিম অগাস্টে ১২.২ ওভারেই জয় তুলে নেন। জাঙ্গো ৪৫ বলে ৫ চার আর ৬ ছক্কায় করেন হার না মানা ৭৪। অগাস্টে ২৯ বলে ৪১ রানে অপরাজিত থাকেন।
ওএফ

আপনার মূল্যবান মতামত দিন: