[email protected] বৃহঃস্পতিবার, ৪ঠা জুন ২০২৬
২১শে জ্যৈষ্ঠ ১৪৩৩

এশিয়া কাপের ব্যর্থতা ভুলে নতুন সিরিজে মনযোগ টাইগারদের

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ০১ অক্টোবর ২০২৫ ২৩:১০ পিএম

আগামীকাল বৃহস্পতিবার ২ অক্টোবর থেকে শুরু হতে যাচ্ছে আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচের টি টোয়েন্টি সিরিজ।

 

এশিয়া কাপের ব্যর্থতা ভুলে এবার নতুন উদ্যম নিয়ে মাঠে নামছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। আগামীকাল বৃহস্পতিবার ২ অক্টোবর থেকে শুরু হতে যাচ্ছে আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচের টি টোয়েন্টি সিরিজ। এর আগে আজ বুধবার ১ অক্টোবর শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে আনুষ্ঠানিকভাবে ট্রফি উন্মোচন করেন উভয় দলের অধিনায়ক।

বাংলাদেশ দলের অধিনায়ক জাকের আলী এবং আফগানিস্তান দলের অধিনায়ক রশিদ খান ট্রফির সঙ্গে ফটোসেশনে অংশ নেন। তিন ম্যাচের টি টোয়েন্টি সিরিজ শেষে উভয় দল ওয়ানডে সিরিজ খেলতে ফের মুখোমুখি হবে।

তিন ম্যাচের টি টোয়েন্টি সিরিজের প্রথমটি হবে আগামীকাল বৃহস্পতিবার (২ অক্টোবর)। পরের দুটি হবে শুক্রবার (৩ অক্টোবর) ও রোববার (৫ অক্টোবর)। সিরিজের সবগুলো ম্যাচ হবে শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে এবং ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় রাত ৯টায়।

টি টোয়েন্টি সিরিজ শেষে ওয়ানডে সিরিজ খেলতে আবুধাবিতে উড়াল দিবে টাইগাররা। সেখানে প্রথম ম্যাচ মাঠে গড়াবে আগামী ৮ অক্টোবর। এরপর যথাক্রমে ১১ ও ১৪ অক্টোবর হবে সিরিজের বাকি দুটি ম্যাচ। সবগুলো ম্যাচ অনুষ্ঠিত হবে বাংলাদেশ সময় বিকেল ৪টায়।

একনজরে টি-টোয়েন্টি ও ওয়ানডে সিরিজে সকল ম্যাচের সময়সূচি

তারিখ ম্যাচ সময়

২ অক্টোবর ১ম টি-টোয়েন্টি রাত ৯টায়

৩ অক্টোবর ২য় টি-টোয়েন্টি রাত ৯টায়

৫ অক্টোবর ৩য় টি-টোয়েন্টি রাত ৯টায়

৮ অক্টোবর ১ম ওয়ানডে বিকেল ৪টায়

১১ অক্টোবর ২য় ওয়ানডে বিকেল ৪টায়

১৪ অক্টোবর ৩য় ওয়ানডে বিকেল ৪টায়

ওএফ

আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর