[email protected] বৃহঃস্পতিবার, ৪ঠা জুন ২০২৬
২১শে জ্যৈষ্ঠ ১৪৩৩

২০ দলের টি টোয়েন্টি বিশ্বকাপের চূড়ান্ত পর্ব নিশ্চিত ১৭ দলের

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ০৩ অক্টোবর ২০২৫ ১০:১০ এএম

২০২৬ সালের টি টোয়েন্টি বিশ্বকাপ অনুষ্ঠিত হবে ভারত ও শ্রীলঙ্কায়। আসর শুরু হবে আগামী ৭ ফেব্রুয়ারি এবং শেষ হবে ৮ মার্চ। এবারের আসরে থাকছে রেকর্ড ২০টি দল, যার মধ্যে ইতোমধ্যে ১৭টি দলের নাম নিশ্চিত হয়েছে।

 

২০২৬ সালের টি টোয়েন্টি বিশ্বকাপ অনুষ্ঠিত হবে ভারত ও শ্রীলঙ্কায়। আসর শুরু হবে আগামী ৭ ফেব্রুয়ারি এবং শেষ হবে ৮ মার্চ। এবারের আসরে থাকছে রেকর্ড ২০টি দল, যার মধ্যে ইতোমধ্যে ১৭টি দলের নাম নিশ্চিত হয়েছে।

ইউরোপিয়ান অঞ্চলের বাছাইপর্ব থেকে নেদারল্যান্ডসের পাশাপাশি ইতিহাস গড়েছে ইতালি। প্রথমবারের মতো কোনো ক্রিকেট বিশ্বকাপে অংশ নিতে যাচ্ছে দেশটি। অন্যদিকে আমেরিকাস অঞ্চলের বাছাইপর্বে স্বাগতিক কানাডা ছয় ম্যাচের সবগুলোতে জিতে শীর্ষে থেকে বিশ্বকাপের টিকিট কেটেছে।

এর আগে ২০২৪ সালের টি টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়া শীর্ষ সাত দল সরাসরি ২০২৬ আসরে খেলার সুযোগ পায়। এর সঙ্গে ২০২৪ সালের জুন পর্যন্ত আইসিসি টি-টোয়েন্টি র‌্যাঙ্কিংয়ে শীর্ষে থাকা আরও তিনটি দলও জায়গা করে নেয়।

সম্প্রতি আফ্রিকা অঞ্চলের বাছাইপর্বে ফাইনালে উঠে জিম্বাবুয়ে ও নামিবিয়া সরাসরি বিশ্বকাপ নিশ্চিত করেছে। এখনও বাকি রয়েছে ৩টি দলের জায়গা। এশিয়া-প্যাসিফিক অঞ্চলের বাছাইপর্ব শেষে পূর্ণাঙ্গ হবে ২০ দলের তালিকা।

নিশ্চিত হওয়া ১৭ দল
স্বাগতিক ভারত ও শ্রীলঙ্কা, বাংলাদেশ, আফগানিস্তান, পাকিস্তান, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, নিউজিল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, যুক্তরাষ্ট্র, আয়ারল্যান্ড, কানাডা, ইতালি, নেদারল্যান্ডস, নামিবিয়া ও জিম্বাবুয়ে।

ওএফ

আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর