[email protected] বৃহঃস্পতিবার, ৪ঠা জুন ২০২৬
২১শে জ্যৈষ্ঠ ১৪৩৩

বাংলাদেশকে ১৪৮ রানের লক্ষ্য দিল আফগানিস্তান

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ০৩ অক্টোবর ২০২৫ ২২:১০ পিএম

নিয়ন্ত্রিত বোলিংয়ে আফগানিস্তানকে বেশি দূর এগিয়ে যেতে দিল না বাংলাদেশ। নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৪৭ রান করতে পারল আফগানরা।


নিয়ন্ত্রিত বোলিংয়ে আফগানিস্তানকে বেশি দূর এগিয়ে যেতে দিল না বাংলাদেশ। নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৪৭ রান করতে পারল আফগানরা।

বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ২টি করে উইকেট নেন নাসুম আহমেদ ও রিশাদ হোসেন। ৪ ওভারে মাত্র ২৫ রান দেন নাসুম। খরুচে বোলিংয়ে রিশাদ দিয়ে ফেলেন ৪৫ রান।

একাদশে ফেরার ম্যাচে ৪ ওভারে মাত্র ১৩ রান দিয়ে ১ উইকেট নিয়েছেন শরিফুল ইসলাম। আরেক বাঁহাতি পেসার মোস্তাফিজুর রহমান ৪ ওভারে দিয়েছেন ৪০ রান।

আফগানিস্তানের পক্ষে ৩৭ বলে ৩৮ রান করেন ইব্রাহিম জাদরান। রহমানউল্লাহ গুরবাজের ব্যাট থেকে আসে ২২ বলে ৩০ রান।

শেষ দিকে মোহাম্মদ নবী ১২ বলে ২০ ও আজমতউল্লাহ ওমরজাই ১৭ বলে ১৯ রানের অপরাজিত ইনিংসে দলকে দেড়শর কাছে নিয়ে যান।

সংক্ষিপ্ত স্কোর

আফগানিস্তান: ২০ ওভারে ১৪৭/৫ (অতল ২৩, ইব্রাহিম ৩৮, গুরবাজ ৩০, তারাখিল ১, রসুলি ১৪, ওমরজাই ১৯*, নবী ২০*; শরিফুল ৪-০-১৩-১, নাসুম ৪-০-২৫-২, সাইফ উদ্দিন ৪-০-২২-০, মোস্তাফিজ ৪-০-৪০-০, রিশাদ ৪-০-৪৫-২)

ওএফ

আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর