[email protected] বৃহঃস্পতিবার, ৪ঠা জুন ২০২৬
২১শে জ্যৈষ্ঠ ১৪৩৩

নারীদের বিশ্বকাপেও হ্যান্ডশেক করেননি ভারত-পাকিস্তানের অধিনায়করা

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ০৫ অক্টোবর ২০২৫ ১৬:১০ পিএম

টসের পর সূর্যকুমার যাদব ও সালমান আলীদের মতো হাত মেলাননি হারমানপ্রীত কৌর ও ফাতিমা সানা।

 

রাজনৈতিক তিক্ততা এবার নারীদের ওয়ানডে বিশ্বকাপেও টেনে আনলো ভারত-পাকিস্তান। এশিয়া কাপে হ্যান্ডশেক না করে বিতর্কের জš§ দেওয়া দল দুটির নারী ক্রিকেট দলও একই ধারা অব্যাহত রেখেছে। রবিবার কলম্বোতে মুখোমুখি হয়েছে ভারত-পাকিস্তান। কিন্তু টসের পর সূর্যকুমার যাদব ও সালমান আলীদের মতো হাত মেলাননি হারমানপ্রীত কৌর ও ফাতিমা সানা।

এমনটা হবে সেটার ইঙ্গিত আগেই দিয়েছেন ভারতীয় ক্রিকেট বোর্ডের সচিব দেবজিত সাইকিয়া। বিবিসির সঙ্গে আলাপকালে তিনি জানান, নারী বিশ্বকাপে ভারত-পাকিস্তান হাত মেলাবে, সেটার কোনও নিশ্চয়তা নেই, ‘আমি আগাম কিছু বলতে পারবোনা।কিন্তু পাকিস্তানের সঙ্গে আমাদের সম্পর্ক আগের মতোই আছে। গত সপ্তাহে সেটার কোনও পরিবর্তন হয়নি।’

ওএফ

আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর