[email protected] বৃহঃস্পতিবার, ৪ঠা জুন ২০২৬
২১শে জ্যৈষ্ঠ ১৪৩৩

বুলবুল বিসিবি সভাপতি, সহ-সভাপতি ফারুক ও সাখাওয়াত

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ০৬ অক্টোবর ২০২৫ ২১:১০ পিএম

আমিনুল ইসলাম বুলবুলের বিপক্ষে কেউই সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করেননি। পরিচালকদের সবার সম্মতিতে নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন আমিনুল ইসলাম বুলবুল।


বোঝাই যাচ্ছিল আমিনুল ইসলাম বুলবুল বিসিবির ২০তম সভাপতি নির্বাচিত হবেন। তার বিপক্ষে সভাপতি পদে পরিচালকদের কেউ দাঁড়াবেন না। ঠিক তাই হলো। আমিনুল ইসলাম বুলবুলের বিপক্ষে কেউই সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করেননি। পরিচালকদের সবার সম্মতিতে নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন আমিনুল ইসলাম বুলবুল।

অন্যদিকে সহ-সভাপতি পদেও নির্বাচন হয়নি। ফারুক আহমেদের সাথে বরিশাল বিভাগ থেকে নির্বাচিত সাখাওয়াত হোসেনও সর্বসম্মতিক্রমে সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন। তাদের দুজনার বিপক্ষেও কেউ দাঁড়াননি।

এর আগে ফারুক আহমেদের সাথে নাজমুল আবেদিন ফাহিমের সহ-সভাপতি হওয়ার কথা শোনা গেলেও তিনি উৎসাহ দেখাননি। তাই তিনি আর সহ-সভাপতি হননি।

সোমবার রাত সোয়া ৮টা নাগাদ প্রধান নির্বাচন কমিশনার মোহাম্মদ হোসেন এ ঘোষণা দেন।

ওএফ

আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর