আফগানিস্তানকে ২২২ রানের লক্ষ্য দিল বাংলাদেশ
৩৮ রানে তিনটি উইকেট নেন রশিদ খান। ৪০ রানে ৩টি নেন ওমরজাইও। ৫৫ রানে দুটি নিয়েছেন এএম গজনফর। একটি নিয়েছেন নানগেলিয়া খারোটে।
প্রথম ওয়ানডেতে টস জিতে আবু ধাবিতে শুরুতে ব্যাটিং নিয়েও বেশি সুবিধা করতে পারেনি বাংলাদেশ। ২২১ রানেই অলআউট হয়ে গেছে! অথচ ৫৩ রানে তিন উইকেট হারানোর পর হৃদয়-মিরাজের ১০১ রানের জুটি আড়াইশর বেশি স্কোর করার সম্ভাবনা তৈরি করেছিল। কিন্তু হৃদয়-মিরাজ আউট হতেই ৩ উইকেটে ১৫৪ রান থেকে ২২১ রানে অলআউট হয়েছে বাংলাদেশ। যার পেছনে দায়ী রশিদ খানের ঘূর্ণি ও ওমরজাইর নিয়ন্ত্রিত পেস বোলিং।
৩৮ রানে তিনটি উইকেট নেন রশিদ খান। ৪০ রানে ৩টি নেন ওমরজাইও। ৫৫ রানে দুটি নিয়েছেন এএম গজনফর। একটি নিয়েছেন নানগেলিয়া খারোটে।
ব্যাটারদের ব্যর্থতার দিনে পেসার তানজিম সাকিব চেষ্টা করছিলেন বড় শট খেলে রান তুলতে। কিন্তু বেশিক্ষণ টিকতে পারেননি। ৪৭.২ ওভারে তাকে ফেরান আজমতউল্লাহ ওমরজাই। ফেরার আগে ২৩ বলে ১ ছক্কায় ১৭ রান করেন তিনি।
সংক্ষিপ্ত স্কোর: বাংলাদেশ ৪৮.৫ ওভারে ২২১/১০ (তাসকিন ৪*; তানজিদ ১০, শান্ত ২, সাইফ ২৬, হৃদয় ৫৬, মিরাজ ৬০, জাকের ১০, নুরুল ৭, হাসান ৫, তানজিম ১৭, তানভীর ১১)।
ওএফ

আপনার মূল্যবান মতামত দিন: