[email protected] বৃহঃস্পতিবার, ৪ঠা জুন ২০২৬
২১শে জ্যৈষ্ঠ ১৪৩৩

বাংলাদেশকে উড়িয়ে ১১ মাস পর শীর্ষে রশিদ খান

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ১৬ অক্টোবর ২০২৫ ১০:১০ এএম

টি-টোয়েন্টি ক্রিকেটের পাশাপাশি ওয়ানডে ক্রিকেটেও দাপট অব্যাহত রশিদ খানের।

টি-টোয়েন্টি ক্রিকেটে সেরা প্লেয়ারদের নাম আলোচনায় উঠলে সবার আগে আসবে রশিদ খানের নাম। দেশের পাশাপাশি ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটেও তিনি দাপুটে পারফর্ম করেন। বর্তমানে আফগানিস্তান ক্রিকেটের অন্যতম স্তম্ভও তিনি। তবে তিনি শুধু টি-টোয়েন্টি নয়, ওয়ানডে ক্রিকেটেও নিজেকে সেরা প্রমাণ করলেন।
বাংলাদেশের বিরুদ্ধে সদ্য তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শেষ করল আফগানিস্তান। তিন ম্যাচের সিরিজ ৩-০ তে জিতেছে। শেষ ম্যাচটা তারা জেতে ২০০ রানে। আর এই ম্যাচটা জিতে আইসিসির ওয়ানডে র‌্যাঙ্কিংয়ে শীর্ষে জায়গা করে নিলেন রশিদ খান। এতদিন শীর্ষে ছিলেন দক্ষিণ আফ্রিকার কেশব মহারাজ।

২০২৪ সালের নভেম্বর মাসে রশিদ খান শেষবার ঙউও ক্রিকেটে এক নম্বর বোলার ছিলেন। এ বার ফের তিনি সেই জায়গা দখল করলেন, মাঝে ব্যবধান ১১ মাস। বাংলাদেশের বিরুদ্ধে তিন ম্যাচে তিনি ১১টি উইকেট নেন। তৃতীয় ম্যাচে তিনি ছয় ওভার বল করে ১২ রান দিয়ে তিন উইকেট নেন। প্রথম ওয়ানডেতে তিনি নেন তিন উইকেট ও দ্বিতীয় ওয়ানসডেতে নেন পাঁচ উইকেট।

দেখে নিন আইসিসি ওয়ানডে বোলার র‌্যাঙ্কিং
শীর্ষে রয়েছেন রশিদ খান। তাঁর রেটিং ৭১০। দ্বিতীয় স্থানে কেশব মহারাজ। ৬৮০ রেটিং তাঁর। পঞ্চম স্থানে রয়েছেন ভারতের কুলদীপ যাদব। ৬৫০ রেটিং পয়েন্টে রয়েছেন তিনি। দশম স্থানে রবীন্দ্র জাডেজা। ভারতীয় দল লম্বা সময় ধরে ঙউও ক্রিকেটে খেলছে না। তাই এই তালিকায় ভারতীয়দের দাপট কম। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ঙউও সিরিজ়ে এই ছবিটার বদল হবে বলে মনে করা হচ্ছে।

ওএফ

আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর