[email protected] বৃহঃস্পতিবার, ৪ঠা জুন ২০২৬
২১শে জ্যৈষ্ঠ ১৪৩৩

ঐতিহাসিক লালবাগ কেল্লায় ট্রফি হাতে দুই অধিনায়ক মিরাজ-হোপ

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ১৭ অক্টোবর ২০২৫ ২০:১০ পিএম

ঐতিহাসিক লালবাগ কেল্লায় স্থাপনার ভেতরে দাঁড়িয়ে গেলেন দুই অধিনায়ক মেহেদী হাসান মিরাজ ও শাই হোপ।


বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজ আগামীকাল শনিবার থেকে শুরু হতে যাচ্ছে। তার আগে আজ শুক্রবার সকালে ট্রফি উন্মোচন হয়ে গেল। ঐতিহাসিক লালবাগ কেল্লায় স্থাপনার ভেতরে দাঁড়িয়ে গেলেন দুই অধিনায়ক মেহেদী হাসান মিরাজ ও শাই হোপ।


বাংলাদেশের ইতিহাস-ঐতিহ্যের বড় একটি অংশ লালবাগ কেল্লা। এর ভেতরে অবস্থিত পরীবিবির মাজারের সামনে হয়ে গেল বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজের ট্রফি উন্মোচন। ফটোসেশন শেষে পরে জাতীয় দলের অনুশীলনে যোগ দিতে চলে যান মিরাজ। উইন্ডিজ অধিনায়ক হোপ ফেরেন টিম হোটেলে।


মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শনিবার শুরু হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। এই ম্যাচ দিয়ে দুই বছরের বেশি সময় পর মিরপুরে ফিরছে ওয়ানডে ক্রিকেট। ২০২৩ সালের সেপ্টেম্বরের পর আর এই মাঠে হয়নি ৫০ ওভারের আন্তর্জাতিক ম্যাচের লড়াই।


এবার এই সিরিজে বাংলাদেশের প্রতিশোধের মিশনও। কারণ গত বছর ওয়েস্ট ইন্ডিজ সফরে গিয়ে ৩-০ ব্যবধানে ওয়ানডে সিরিজ হেরেছিল বাংলাদেশ। ফিরতি সিরিজে এবার প্রতিশোধের সুযোগ মিরাজদের।


আবার সব মিলিয়ে দুই দলের ১২টি দ্বিপাক্ষিক সিরিজে অবস্থান সমানে সমান। দুই দেশই সমান ৬টি করে সিরিজ জিতেছে। এবার কাল থেকে শুরু হওয়া সিরিজটি দুই দলের জন্যই এগিয়ে যাওয়ার মিশন।

ওএফ

আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর