এর আগে ওয়ানডে সিরিজের ট্রফি উন্মোচন করা হয়েছিল ঢাকার ঐতিহাসিক লালবাগ কেল্লায়। অতীতে সিলেটের চা বাগানেও এমন আয়োজনের দৃষ্টান্ত স্থাপন করেছে বিসিবি।
রোববারের আয়োজনে উজ্জ্বল বিকেলের আলোয় সিআরবির দৃষ্টিনন্দন পুরোনো রেল ইঞ্জিনের সামনে দুই অধিনায়ক ট্রফি হাতে ফটোসেশনে অংশ নেন। ঐতিহ্য ও আধুনিক ক্রিকেট সংস্কৃতির এক অনন্য মেলবন্ধন ঘটে অনুষ্ঠানে।
আগামীকাল সোমবার (২৭ অক্টোবর) থেকে চট্টগ্রামের ফ্লাইট লেফটেন্যান্ট বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়ামে শুরু হবে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার তিন ম্যাচের টি-২০ সিরিজ। বাকি দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে ২৯ ও ৩১ অক্টোবর। প্রতিটি ম্যাচই শুরু হবে সন্ধ্যা সাড়ে ৬টায়।
বাংলাদেশের টি-টোয়েন্টি দল
লিটন কুমার দাস (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, তাওহীদ হৃদয়, জাকের আলী অনিক, শামিম হোসেন পাটোয়ারী, রিশাদ হোসেন, শেখ মেহেদী হাসান, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম, তানজিম হাসান সাকিব, নুরুল হাসান সোহান, সাইফ হাসান।
ওয়েস্ট ইন্ডিজ টি-টোয়েন্টি দল
শাই হোপ (অধিনায়ক), অলিক আথানাজে, আকিম অগাস্তে, রোস্টন চেজ, জেসন হোল্ডার, আকিল হোসেন, আমির জাঙ্গু, ব্রেন্ডন কিং, গুদাকেশ মোতি, রভম্যান পাওয়েল, শেরফান রাদারফোর্ড, জেইডেন সিলস, রোমারিও শেফার্ড, রেমন সিমন্ডস ও খারি পিয়েরে।

আপনার মূল্যবান মতামত দিন: