প্রথম টি-টোয়েন্টি
টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ, একাদশে জাকের আলীর জায়গায় হৃদয়
এই ম্যাচ দিয়ে চোট কাটিয়ে অধিনায়ক হিসেবে ফিরছেন লিটন দাস। আফগানিস্তানের বিপক্ষে সবশেষ টি-টোয়েন্টির দল থেকে বাদ পড়েছেন পারভেজ হোসেন ইমন। নেই জাকের আলী অনিক, ঢুকেছেন তাওহিদ হৃদয়।
মিরপুরে ওয়ানডে সিরিজ জয়ের পর এবার টি-টোয়েন্টিতে ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি বাংলাদেশ। খেলা ভিন্ন ভেন্যুতে, চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়ামে। প্রথম টি-টোয়েন্টিতে টস হেরেছে বাংলাদেশ দল। টস জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছেন ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক শাই হোপ। অর্থাৎ লিটন দাসের দল প্রথমে ফিল্ডিং করবে।
এই ম্যাচ দিয়ে চোট কাটিয়ে অধিনায়ক হিসেবে ফিরছেন লিটন দাস। আফগানিস্তানের বিপক্ষে সবশেষ টি-টোয়েন্টির দল থেকে বাদ পড়েছেন পারভেজ হোসেন ইমন। নেই জাকের আলী অনিক, ঢুকেছেন তাওহিদ হৃদয়।
মোহাম্মদ সাইফউদ্দিন স্কোয়াডেই নেই। ঢুকেছেন তাসকিন আহমেদ। বাদ পড়েছেন শরিফুল ইসলাম, এসেছেন মোস্তাফিজুর রহমান।
বাংলাদেশ একাদশ
লিটন দাস (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, সাইফ হাসান, তাওহিদ হƒদয়, শামীম হোসেন পাটোয়ারী, নুরুল হাসান সোহান, রিশাদ হোসেন, তানজিম হাসান সাকিব, নাসুম আহমেদ, মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ।
ওএফ

আপনার মূল্যবান মতামত দিন: