[email protected] শুক্রবার, ৫ই জুন ২০২৬
২১শে জ্যৈষ্ঠ ১৪৩৩

বিশ্বকাপে বাংলাদেশ পাচ্ছে তিন কোটি টাকার বেশি

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ২৭ অক্টোবর ২০২৫ ১৮:১০ পিএম

এবারের নারী ওয়ানডে বিশ্বকাপ ইতিহাসে নজির স্থাপন করল প্রাইজমানির দিক থেকে। টুর্নামেন্টের মোট প্রাইজমানি ১৬৮ কোটি ১৫ লাখ টাকা, যা মেয়েদের যেকোনো বৈশ্বিক টুর্নামেন্টের ইতিহাসে সর্বোচ্চ।

চলমান নারী ওয়ানডে বিশ্বকাপে মাত্র একটি জয় নিয়ে আসর থেকে বিদায় নিয়েছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। একাধিক ম্যাচে জয়ের সুযোগ তৈরি হলেও তা হাতছাড়া হওয়ায় পাকিস্তানের বিপক্ষে পাওয়া সেই একমাত্র জয়কে সঙ্গী করেই দেশে ফিরছেন জ্যোতিরা।

তবে এবারের নারী ওয়ানডে বিশ্বকাপ ইতিহাসে নজির স্থাপন করল প্রাইজমানির দিক থেকে। টুর্নামেন্টের মোট প্রাইজমানি ১৬৮ কোটি ১৫ লাখ টাকা, যা মেয়েদের যেকোনো বৈশ্বিক টুর্নামেন্টের ইতিহাসে সর্বোচ্চ।


২০২৫ নারী বিশ্বকাপে প্রাইজমানির পরিমাণ ২০২৩ সালে ভারতে অনুষ্ঠিত পুরুষ ওয়ানডে বিশ্বকাপের মোট প্রাইজমানি (১২১ কোটি ৭৪ লাখ টাকা) থেকেও বেশি। এছাড়া ২০২২ নারী ওয়ানডে বিশ্বকাপের তুলনায় এবার মোট প্রাইজমানি বেড়েছে ২৯৭ শতাংশ। আগামী ২ নভেম্বরের ফাইনালের বিজয়ী দল পাবে ৫৪ কোটি ২৬ লাখ টাকা, যা মেয়েদের ফুটবলের বিশ্বচ্যাম্পিয়ন দলের চেয়েও ২ কোটি ২৯ লাখ টাকা বেশি।

আরও পড়ুন : ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে যেমন একাদশ নিয়ে নামতে পারে বাংলাদেশ

আরও পড়ুন : ক্যাচ ধরতে গিয়ে গুরুতর আঘাত, আইসিইউতে শ্রেয়াস আইয়ার

নারী ওয়ানডে বিশ্বকাপে গ্রুপ পর্বে এক ম্যাচ জেতার সুবাদে বাংলাদেশ দল পাবে ৪১.৫৬ লাখ টাকা। এর সঙ্গে অংশগ্রহণকারী দল হিসেবে তারা পাচ্ছে ৩ কোটি ২ লাখ টাকা। অর্থাৎ, অংশগ্রহণ ও এক ম্যাচ জয়ের কারণে এবারের বিশ্বকাপ থেকে বাংলাদেশ নারী ক্রিকেট দল মোট ৩ কোটি ৪৩ লাখ ৫৬ হাজার টাকা প্রাইজমানি পাচ্ছে।

 

ওএফ

আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর