শুরু হচ্ছে এশিয়া কাপ রাইজিং স্টার
এশিয়ার দলগুলোকে নিয়ে মাঠে গড়াতে যাচ্ছে নতুন এক টুর্নামেন্টের। যার নাম ‘এশিয়া কাপ রাইজিং স্টার্স’। শুক্রবার (৩১ অক্টোবর) এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি) টুর্নামেন্টের অফিসিয়াল সূচি ঘোষণা করেছে।
টুর্নামেন্টে অংশ নেবে মোট আট দল। তারা হলো- বাংলাদেশ এ, ভারত এ, পাকিস্তান এ, শ্রীলঙ্কা এ, আফগানিস্তান এ, আরব আমিরাত, ওমান ও হংকং চায়না। বাংলাদেশ টুর্নামেন্টে অংশ নেবে ‘এ’ গ্রুপ থেকে। তাদের প্রতিপক্ষ শ্রীলঙ্কা, আফগানিস্তান ও হংকং চায়না। ‘বি’ গ্রুপে রয়েছে ভারত, পাকিস্তান, ওমান ও সংযুক্ত আরব আমিরাত।
আগামী ১৪ নভেম্বর পাকিস্তান ও ওমানের মধ্যকার ম্যাচ দিয়ে মাঠে গড়াবে এশিয়া কাপ রাইজিং স্টার্স টুর্নামেন্ট। পরদিন অর্থাৎ ১৫ নভেম্বর বাংলাদেশের প্রথম ম্যাচ অনুষ্ঠিত হবে, যেখানে প্রতিপক্ষ হংকং। ম্যাচটি বাংলাদেশ সময় দুপুর সাড়ে ১২টায় মাঠে গড়াবে।
এরপর বাংলাদেশ আফগানিস্তান ও শ্রীলঙ্কার সঙ্গে খেলবে যথাক্রমে ১৭ ও ১৯ নভেম্বর, বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায়। টুর্নামেন্টের বহুল আলোচিত ভারত-পাকিস্তান হাইভোল্টেজ ম্যাচ মাঠে গড়াবে ১৬ নভেম্বর বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায়।
সব ম্যাচই কাতারে অনুষ্ঠিত হবে। গ্রুপ পর্বের শেষে দুটি সেমিফাইনাল ২১ নভেম্বর অনুষ্ঠিত হবে। প্রথম সেমিফাইনালে মুখোমুখি হবে ‘এ’ গ্রুপ চ্যাম্পিয়ন ও ‘বি’ গ্রুপ রানার্সআপ (বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৩টায়) এবং দ্বিতীয় সেমিফাইনাল শুরু হবে বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায়। ফাইনাল হবে ২৩ নভেম্বর, বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায়। টুর্নামেন্টটি টি-টোয়েন্টি সংস্করণে অনুষ্ঠিত হবে।
গ্রুপ ‘এ’: বাংলাদেশ এ, শ্রীলঙ্কা এ, আফগানিস্তান এ ও হংকং চায়না।
গ্রুপ ‘বি’: পাকিস্তান এ, ভারত এ, ওমান ও সংযুক্ত আরব আমিরাত।
প্রতিপক্ষ তারিখ ম্যাচ শুরু (বাংলাদেশ সময়)
হংকং ১৫ নভেম্বর দুপুর সাড়ে ১২টা
আফগানিস্তান ১৭ নভেম্বর রাত সাড়ে ৮টা
শ্রীলঙ্কা ১৯ নভেম্বর রাত সাড়ে ৮টা
ওএফ

আপনার মূল্যবান মতামত দিন: