বিশ্বকাপ জিতে স্মৃতি মান্ধানারা পাচ্ছেন ১২৬ কোটি টাকা পুরস্কার!
প্রথমবারের মতো বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার উদযাপন তো বাঁধভাঙা হবেই। দক্ষিণ আফ্রিকাকে নারী ওয়ানডে বিশ্বকাপের ফাইনালে ৫২ রানে হারিয়ে শিরোপা জেতা ভারতের উদযাপনে ছিল না কোনো কমতিও। আর এই ট্রফি জেতার উল্লাসকে দ্বিগুন করতে চোখ কপালে তোলা অঙ্কের পুরষ্কার ঘোষণা করেছে বিসিসিআই।
নাভি মুম্বাইয়ে গতকাল শেফালি বর্মা ও দিপ্তী শর্মার ব্যাটে ভর করে ২৯৮ রান তোলে ভারত। মেয়েদের ওয়ানডে বিশ্বকাপে ফাইনালে এর আগে ১৬৭ রানের বেশি লক্ষ্য ছুঁয়ে জিততে পারেনি কোনো দল। শেষ পর্যন্ত পারেনি দক্ষিণ আফ্রিকাও, অধিনায়ক লরা ওলভার্টের লড়াকু সেঞ্চুরিতেও ২৪৬ রানেই থামে প্রোটিয়ারা। তাতে ঘরের মাঠে সমর্থকদের সামনে প্রথমবারের মতো বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে হারমানপ্রীত কৌরের দল।
ভারতের এই জয়ে দেশটির নারী ক্রিকেটের ভবিষ্যতেই পাল্টে দেবে বলছেন উচ্ছসিত বিসিসিআইয়ের সচিব দেবজিত সাইকিয়া। ভারতের সংবাদমাধ্যম এএনআই-কে দেওয়া এক তিনি বলেন , ‘এই জয় শুধু এক ম্যাচের জয় নয়, এটি এমন এক মুহূর্ত যা ভারতের ক্রিকেটের ভবিষ্যৎ বদলে দেবে।’
তিনি আরও বলেন, ‘এই সাফল্য পরবর্তী প্রজন্মের নারী ক্রিকেটারদের অনুপ্রেরণা জোগাবে। এটি নারীদের ক্রিকেটের ইতিহাসে এক বিশাল পদক্ষেপ।’
চ্যাম্পিয়ন ভারত দলের জন্য ৫১ কোটি রুপি বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ৭১ কোটি টাকার পুরষ্কার ঘোষণা করেছে বিসিসিআিই। বিশাল অঙ্কের এই অর্থ খেলোয়াড়, কোচ ও সাপোর্ট স্টাফদের মধ্যে ভাগ করে দেওয়া হবে।
বিসিসিআইয়ের পুরস্কারের পাশাপাশি, ভারতীয় দল আইসিসি থেকেও পাবে প্রায় ৫৫ কোটি কোটি টাকা, যা নারী ক্রিকেট ইতিহাসে রেকর্ড সর্বোচ্চ অর্থ পুরস্কার।
ওএফ

আপনার মূল্যবান মতামত দিন: