নারী ক্রিকেটারদের কেন্দ্রীয় চুক্তি প্রকাশ
বাংলাদেশ নারী ক্রিকেট দলের কেন্দ্রীয় চুক্তি প্রকাশ করেছে ক্রিকেট বোর্ড। চার ক্যাটাগরিতে যেখানে জায়গা পেয়েছেন ১৫ জন ক্রিকেটার। নতুন চুক্তিতে আগের তুলনায় বাড়ানো হয়েছে বেতন।
মঙ্গলবার (৪ নভেম্বর) নারী ক্রিকেটারদের কেন্দ্রীয় চুক্তি প্রকাশ করেছে বিসিবি। যেখানে ‘এ’ ক্যাটাগরিতে সর্বোচ্চ মাসিক বেতন ১ লাখ ৬০ হাজার আর সর্বনিম্ন ‘ডি’ ক্যাটাগরিতে ৮০ হাজার টাকা ধরা হয়েছে।
‘এ’ ক্যাটাগরিতে অধিনায়ক নিগার সুলতানা জ্যোতির সঙ্গে রয়েছেন অভিজ্ঞ স্পিনার নাহিদা আক্তার ও ওপেনিং ব্যাটার শারমিন আক্তার। তিন জনেই প্রতি মাসে ১ লাখ ৬০ হাজার টাকা করে পারিশ্রমিক পাবেন বোর্ড থেকে।
‘বি’ ক্যাটাগরিতে রয়েছেন ৬ জন ক্রিকেটার। সদ্য সমাপ্ত বিশ্বকাপে প্রশংসা কুড়িয়ে যেখানে অভিজ্ঞদের সঙ্গে জায়গা করেছেন নিয়েছেন তরুণ পেসার মারুফা আক্তার। ফারজানা হক, রিতু মনি, ফাহিমা খাতুন, রাবেয়া খান ও সোবানা মোস্তারিদের জায়গা হয়েছে ‘বি’ ক্যাটাগরিতে। তারা পাবেন মাসিক ১ লাখ ৩৫ হাজার টাকা করে।
‘সি’ ক্যাটাগরিতে জায়গা হয়েছে মাত্র এক জনের। অলরাউন্ডার স্বর্ণা আক্তার। তিনি পাবেন ৯৫ হাজার টাকা করে। ‘ডি’ ক্যাটাগরিতে আছেন সুমাইয়া আক্তার, ফারিহা ইসলাম, রুবাইয়া হায়দার, সানজিদা আক্তার ও নিশিতা আক্তার। তারা পাবেন ৮০ হাজার টাকা করে।
ওএফ

আপনার মূল্যবান মতামত দিন: