আবারও ঢাকা ক্যাপিটালস-এর মালিকানায় শাকিব খান
এরই মধ্যে দলের মালিকানা ঘোষণা করেছে বিসিবি। তবে ঢাকার দলের মালিকানায় শাকিবের থাকা নিয়ে সংশয় থাকলেও অবশেষে সব ধোঁয়াশা দূর হয়ে গেল। এবারও ঢাকা ক্যাপিটালস-এর মালিকানায় থাকছেন শাকিব খান এবং তাদের কোম্পানি চ্যাম্পিয়ন স্পোর্টস।
আগামী ১৯ ডিসেম্বর থেকে মাঠে গড়াবে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল)-এর ১২তম আসর। সবশেষ আসরে টুর্নামেন্টের অন্যতম দল ঢাকা ক্যাপিটালসের মালিকানায় ছিলেন শাকিব খান। এবারও ঢাকা ক্যাপিটালসের মালিকানায় থাকছেন ঢাকাই সিনেমার জনপ্রিয় এই চিত্রনায়ক।
যদিও বিপিএলে শাকিবের প্রথমবারের অভিজ্ঞতা খুব একটা স্মরণীয় ছিল না। তবে বিপিএলের সঙ্গে এই অভিনেতার সংযোজন ব্যাপক আলোচনার সৃষ্টি করেছিল সেবার। শাকিব খানও প্রতিশ্রুতি দিয়েছিলেন, আগামীতে তার টিম আরও শক্তিশালী, আগ্রাসী এবং জয়ের জন্য আরও প্রস্তুত দেখতে পাবেন। অবশেষে এ অভিনেতা তার কথা রেখেছেন।
এরই মধ্যে দলের মালিকানা ঘোষণা করেছে বিসিবি। তবে ঢাকার দলের মালিকানায় শাকিবের থাকা নিয়ে সংশয় থাকলেও অবশেষে সব ধোঁয়াশা দূর হয়ে গেল। এবারও ঢাকা ক্যাপিটালস-এর মালিকানায় থাকছেন শাকিব খান এবং তাদের কোম্পানি চ্যাম্পিয়ন স্পোর্টস।
যদিও এ ব্যাপারে এখনো শাকিবের কোনো মন্তব্য পাওয়া যায়নি, তবে একাধিক দায়িত্বশীল সূত্র বুধবার বিকেলে খবরটি নিশ্চিত করেছে। পাশাপাশি বিসিবি সূত্র থেকে জানা যায়, আগামী পাঁচ বছরের জন্য ঢাকা ক্যাপিটালসের মালিকানায় থাকছেন শাকিব খান।
গেল আসরে সাতটি দলের অংশগ্রহণে টুর্নামেন্ট অনুষ্ঠিত হলেও এবার কমছে দলের সংখ্যা। এবারে প্রতিযোগিতাটিতে মোট পাঁচটি দল অংশগ্রহণ করছে। অংশগ্রহণকারী দলগুলো হলো: ঢাকা, রংপুর, চট্টগ্রাম, রাজশাহী ও সিলেট। বাদ পড়েছে খুলনা এবং বরিশাল।
আসন্ন আসরে ফ্র্যাঞ্চাইজিগুলোর মালিকানা পেয়েছে যেসব প্রতিষ্ঠান সেগুলো হচ্ছে, ঢাকা (চ্যাম্পিয়ন স্পোর্টস), রংপুর (টগি স্পোর্টস), চট্টগ্রাম (ট্রায়াঙ্গেল সার্ভিসেস), রাজশাহী (নাবিল গ্রুপ), সিলেট (ক্রিকেট উইথ সামি)।
ওএফ

আপনার মূল্যবান মতামত দিন: