মাহমুদুল-সাদমানের ফিফটি, ৩০০ ছাড়াল বাংলাদেশের লিড
১১ রানের লিড নেয়া বাংলাদেশ দ্বিতীয় ইনিংসে নির্ভার শুরু করেছে। দুই ওপেনার মাহমুদুল হাসান জয় ও সাদমান ইসলামের ফিফটিতে ৩০০ ছাড়িয়ে গেছে বাংলাদেশের লিড।
ঢাকা টেস্টে মুশফিকুর রহিম ও লিটন দাস সেঞ্চুরিতে প্রথম ইনিংসে ৪৭৬ রানে থামে বাংলাদেশ। জবাবে তৃতীয় দিন দ্বিতীয় সেশনে ২৬৫ রানে অলআউট হয় আয়ারল্যান্ড। ২১১ রানের লিড নেয়া বাংলাদেশ দ্বিতীয় ইনিংসে নির্ভার শুরু করেছে। দুই ওপেনার মাহমুদুল হাসান জয় ও সাদমান ইসলামের ফিফটিতে ৩০০ ছাড়িয়ে গেছে বাংলাদেশের লিড।
শুক্রবার (২১ নভেম্বর) মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে এই প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশ ২৯ ওভারে কোন উইকেট না হারিয়ে ১১৪ রানে ব্যাট করছে। মাহমুদুল হাসান জয় ৫৭ ও সাদমান ইসলাম ৫৭ রানে ব্যাট করছেন। বাংলাদেশেল লিড দাঁড়িয়েছে এখন ৩২৫ রান।
ইনিংসের ২৬তম ওভারে গ্যাভিন হোয়ের দ্বিতীয় বলে দুই রান নিয়েছেন সাদমান ইসলাম। এ দুই রানে সাদমান ছুঁয়েছেন ৫০ রানের মাইলফলক, বাংলাদেশ পৌঁছেছে ১০০ রানে। আগের ওভারে পঞ্চাশ স্পর্শ করেছেন মাহমুদুল হাসানও। মাহমুদুলের ফিফটি তার ক্যারিয়ারের পঞ্চম, সাদমানেরটি অষ্টম।
ওএফ

আপনার মূল্যবান মতামত দিন: