৩৬৭ রানের লিড নিয়ে চালকের আসনে বাংলাদেশ
তৃতীয় দিন ব্যাটে-বলে দারুণ পারফর্ম করেছে বাংলাদেশ। আয়ারল্যান্ডের ৫ উইকেট তুলে নিয়ে ২৬৫ রানে অলআউট করে লিড পায় ২১১ রানের। এরপর দ্বিতীয় ইনিংসে ১ উইকেটে ১৫৬ রান নিয়ে দিন শেষ করেছে বাংলাদেশের ব্যাটাররা। এতে লিড হয়েছে ৩৬৭ রানের।
দুই ওপেনারের অর্ধশতকে জুটি হয় ১১৯ রানের। মাহমুদুল হাসান জয় ও সাদমান ইসলাম দুজনই দেখা পান ফিফটির। ৬ চারে ৬০ রান করে জয় আউট হলেও ৫ চারে ৬৯ রান করে অপরাজিত আছেন অন্য ওপেনার সাদমান।
গ্যাভিন হোয়ের বলে লেগ বিফোরের ফাঁদে পড়েন জয়। তার বিদায়ের পর উইকেটে আসেন মুমিনুল হক। ৪ চারে ১৯ বলে ২১ রাবন করে অপরাজিত আছেন তিনি।
দ্বিতীয় ইনিংসে ৩৭ ওভার ব্যাটিং করে আইরিশদের বিপক্ষে শক্ত অবস্থানে আছে এখন স্বাগতিকরা। ম্যাচের নিয়ন্ত্রণ বলা চলে নাজমুল হোসেন শান্তর দলের কাচেই।
এর আগে, ফলোঅন এড়াতে ১১ রান বাকি থাকতেই প্রথম ইনিংসে ২৬৫-তে অলআউট হয়েছে আয়ারল্যান্ড। তবে মিরপুর টেস্টে ফলোঅন না করিয়ে দ্বিতীয়বার ব্যাটিংয়ে নেমে গেছে বাংলাদেশ, ২১১ রানে এগিয়ে থেকে।
মিরপুর টেস্টে বাংলাদেশের প্রথম ইনিংসে ৪৭৬ রানের জবাবে ৫ উইকেটে ৯৮ রান নিয়ে দ্বিতীয় দিন শুরু করা আয়ারল্যান্ড তৃতীয় দিনের প্রথম ঘণ্টায় উইকেট হারায়নি।
তবে ৫৯তম ওভারে জোড়া আঘাত হেনেছেন তাইজুল ইসলাম। ওভারের প্রথম বলে সেট ব্যাটার স্টিফেন দোহেনিকে (৪৬) বোল্ড করেন বাঁহাতি এই স্পিনার। এক বল পর তিনি বোল্ড করেন নতুন ব্যাটার অ্যান্ডি ম্যাকব্রাইনকেও। ১৭৫ রানে ৭ উইকেট হারায় আয়ারল্যান্ড।
অষ্টম উইকেটে ৭৪ রানের জুটি গড়ে প্রতিরোধ করার চেষ্টা করেন লরকান টাকার আর জর্ডান নেইল। হাফসেঞ্চুরির দোরগোড়ায় (৪৯) থাকা নেইলকে আউট করে এই জুটি ভাঙেন এবাদত। এরপর আর বেশিদূর এগোতে পারেনি আয়ারল্যান্ড। ৮৮.৩ ওভারে অলআউট হয় ২৬৫ রানে। ৭৫ রানে অপরাজিত থেকে যান টাকার।
তাইজুল ইসলাম ৭৬ রানে নেন ৪টি উইকেট। ২টি করে উইকেট খালেদ আহমেদ আর হাসান মুরাদের।
রানপাহাড়ের জবাব দিতে নেমে পল স্টার্লিং আর অ্যান্ডি বালবির্নি আয়ারল্যান্ডকে উদ্বোধনী জুটিতে তুলে দেন ৪১ রান। স্টার্লিংকে (২৭) এলবিডব্লিউ করে এই জুটিটি ভাঙেন খালেদ আহমেদ।
ওএফ

আপনার মূল্যবান মতামত দিন: