শেষ দিন জয়ের জন্য ৪ উইকেট দরকার বাংলাদেশের
দ্বিতীয় টেস্টে সংক্ষিপ্ত স্কোর: আয়ারল্যান্ড দ্বিতীয় ইনিংসে ৫৪ ওভারে ১৭৬/৬, লক্ষ্য ৫০৯ ( ম্যাকব্রাইন ১১*, ক্যাম্ফার ৩৪*; বালবার্নি ১৩, স্টার্লিং ৯, কারমাইকেল ১৯, টেক্টর ৫০, টাকার ৭, ডোহেনি ১৫) বাংলাদেশ দ্বিতীয় ইনিংসে ৬৯ ওভারে ২৯৭/৪ ডি. , লিড ৫০৮ (মুশফিকুর ৫৩*; জয় ৬০, সাদমান ৭৮, শান্ত ১, মুমিনুল ৮৭) আয়ারল্যান্ড প্রথম ইনিংসে ৮৮.৩ ওভারে ২৬৫/১০ (টাকার ৭৫*; স্টার্লিং ২৭, বালবার্নি ২১, কারমাইকেল ১৭, ক
মিরপুর টেস্টেও বড় জয় জয়ের সামনে বাংলাদেশ। ৫০৯ রানের লক্ষ্য ছুঁড়ে দিয়ে চতুর্থ দিনে আয়ারল্যান্ডের ৬ উইকেট তুলে নিয়েছে তারা। দিন শেষে দ্বিতীয় ইনিংসে সফরকারীদের স্কোর ৬ উইকেটে ১৭৬ রান। ক্রিজে আছেন কার্টিস ক্যাম্ফার ৩৪* ও অ্যান্ডি ম্যাকব্রাইন ১১*। শেষ দিন তাদের প্রয়োজন আরও ৩৩৩ রান। কিন্তু এই উইকেটে স্বাগতিক স্পিনাররা যেভাবে দাপট দেখাচ্ছেন, তাতে বাংলাদেশের জয় সময়ের ব্যাপার মাত্র।
চায়ের বিরতির আগেই ৭৭ রানে ৩ উইকট তুলে নিয়েছিল বাংলাদেশ। তৃতীয় সেশনে ফিরে ৪১ রানের জুটিতে বাংলাদেশকে হতাশ করছিলেন ক্যাম্ফার ও হ্যারি টেক্টর। দলের ১১৮ রানে ফিফটি করা টেক্টরকে (৫০) ফিরিয়ে প্রতিরোধ ভাঙেন হাসান মুরাদ। দ্রুত সময়ে লরকান টাকারকেও (৭) তুলে নেন খালেদ আহমেদ। তার পর আবার ষষ্ঠ উইকেটে প্রতিরোধ গড়ার চেষ্টায় ছিলেন ক্যাম্ফার-ডোহেনি জুটি। শেষভাগে এসে ডোহেনিকে (১৫) এলবিডাব্লউতে ফিরিয়ে আয়ারল্যান্ডের ষষ্ঠ উইকেটের পতন ঘটান তাইজুল। ভাঙে ৩৬ রানের জুটি। দ্বিতীয় ইনিংসে ৫৫ রানে ৩ উইকেট নেন তিনি। ৩৫ রানে দুটি নেন হাসান মুরাদ। ২৪ রানে একটি নেন খালেদ আহমেদ।
ওএফ

আপনার মূল্যবান মতামত দিন: