[email protected] শুক্রবার, ৫ই জুন ২০২৬
২১শে জ্যৈষ্ঠ ১৪৩৩

অ্যাশেজ সিরিজ

হেডের বিস্ফোরক সেঞ্চুরি, দুই দিনেই ইংল্যান্ডকে হারাল অস্ট্রেলিয়া

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ২২ নভেম্বর ২০২৫ ২১:১১ পিএম

ইংল্যান্ডের‘বাজবল’ তত্ত্ব প্রতিপক্ষের মনে রীতিমতো কাঁপুনি ধরিয়ে দেয়। কিন্তু এবার তাদেরকে বাজবল স্টাইলেই কুপোকাত করল অস্ট্রেলিয়া। পার্থে অ্যাশেজের প্রথম টেস্টে মিচেল স্টার্কের রেকর্ড গড়া বোলিং ও ট্রাভিস হেডের বিধ্বংসী সেঞ্চুরিতে মাত্র দুই দিনেই জয় তুলে নিয়েছে অজিরা। ইংল্যান্ডকে ৮ উইকেটে হারিয়ে ৫ ম্যাচের সিরিজে ১-০ তে এগিয়ে গেল স্বাগতিকরা।

পার্থের গ্যাবায় সিরিজের প্রথম টেস্টের প্রথম তিন ইনিংসেই ছিল বোলারদের দাপট। টস জিতে আগে ব্যাট করতে নেমে স্টার্কের তোপে প্রথম দিনেই ইংল্যান্ড অলআউট হয়েছিল ১৭২ রানে। এরপর ব্যাটিংয়ে নেমে সুবিধা করতে পারেনি অস্ট্রেলিয়াও। প্রথম দিনে ৯ উইকেট হারানো স্বাগতিকরা দ্বিতীয় দিনের শুরুতেই ১৩২ রানে অলআউট হয়ে যায়। ইংল্যান্ড লিড পায় ৪০ রানের।

তবে দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমে আবারও ব্যর্থ ইংলিশরা। দেড় সেশনের মধ্যেই ১৬৪ রানে অলআউট হয় বেন স্টোকসের দল। দ্বিতীয় ইনিংসে তাদের লিড দাঁড়ায় ২০৪ রান। ২০৫ রানের লক্ষ্য তাড়া করতে নেমে বাজবল স্টাইলে খেলেছে অজিরা। হেডের সেঞ্চুরিতে দ্বিতীয় দিনের শেষভাগে এসেই আত্র ২৯ ওভারের মধ্যেই ৮ উইকেটের জয় তুলে নিয়েছে স্বাগতিকরা।

রান তাড়ায় ওপেনিংয়ে নেমে মাত্র ৬৯ বলেই তিন অংকের মাইলফলক ছুঁয়েছেন হেড। অ্যাশেজের ইতিহাসে এটি দ্বিতীয় দ্রুততম ও চতুর্থ ইনিংসে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড। টেস্ট ক্রিকেট ইতিহাসে কোনো ওপেনারেরও এটাই সবচেয়ে কম বলে সেঞ্চুরির রেকর্ডও নিজের করে নিয়েছেন এই বাঁহাতি ব্যাটার। শেষ পর্যন্ত ৮৩ বলে ১৬ চার ও ৪ ছক্কায় ১২৩ রানে বিদায় নেন তিনি।

এরপর মার্নাস লাবুশেন ৪৯ বলে ৬ চার ও ১ ছক্কায় অপরাজিত ৫১ রান করে দলকে জিতিয়েই মাঠ ছাড়েন। অপর প্রান্তে ভারপ্রাপ্ত অধিনায়ক স্টিভেন স্মিথ ৪ বলে ২ রানে অপরাজিত ছিলেন। ম্যাচে ১০ উইকেট শিকার করা স্টার্ক ম্যাচসেরা নির্বাচিত হন। প্রথম ইনিংসে ৭ উইকেট শিকার করা এই বাঁহাতি পেসার দ্বিতীয় ইনিংসেও নেন ৩ উইকেট। আগামী ৪ ডিসেম্বর ব্রিসবেনে হবে সিরিজের দ্বিতীয় টেস্ট।

 

ওএফ

আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর