ঘরের মাঠে হোয়াইটওয়াশ হওয়ার পথে ভারত
৫৪৯ রানের বিশাল লক্ষ্যে খেলতে নেমে ২৭ রান তুলতেই ২ উইকেট নেই ভারতের। গুয়াহাটি টেস্টে জয়ের জন্য শেষ দিনে প্রোটিয়াদের দরকার আর মাত্র ৮ উইকেট। এর আগে, কলকাতায় দুই ম্যাচের সিরিজের প্রথম টেস্টেও হারে ভারত। ফলে, ম্যাচ হেরে তাদের হোয়াইটওয়াশ হওয়ার সম্ভাবনা প্রবল। আর জয় পেতে তৈরি করতে হবে নতুন ইতিহাস।
ঘরের মাঠে কখনো চারশ'র বেশি লক্ষ্য তাড়া করেই কোনোদিন জেতেনি ভারত। ৪০৩ রানের লক্ষ্যে তাড়া করে একবার জিতেছিল দলটি। সেটি ১৯৭৬ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে, পোর্ট অব স্পেনে। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে অতীত পরিসংখ্যান তো আরও বিবর্ণ। দলটির বিপক্ষে ঘরের মাঠে সর্বোচ্চ ১১৭ রান তাড়া করে জিতেছিল ভারত, ২০০৪ সালে কলকাতার ইডেন গার্ডেনে। ওই ম্যাচে খেলেছিলেন ভারতের বর্তমান কোচ গৌতম গম্ভীরও।
গুয়াহাটি টেস্টের প্রথম ইনিংসে দক্ষিণ আফ্রিকার করা ৪৮৯ রানের জবাবে মাত্র ২০১ রানে গুটিয়ে যায় ভারত। দ্বিতীয় ইনিংসে ৫ উইকেটে ২৬০ রান তুলে ইনিংস ঘোষণা করেন টেম্বা বাভুমা। ফলে লিড দাঁড়ায় ৫৪৮ রানের। রানপাহাড়ে চাপা পড়ে চতুর্থ দিন শেষ বিকেলে ২৭ রান তুলতেই ২ উইকেট হারায় রিশাভ পান্তের দল। শেষ দিনে জয় পেতে স্বাগতিকদের দরকার আরও ৫২২ রান।
তৃতীয় দিনের বিনা উইকেটে ২৬ রান নিয়ে আজ চতুর্থ দিনের ব্যাটিং শুরু করে দক্ষিণ আফ্রিকা। দলের হয়ে এদিন সর্বোচ্চ ৯৪ রান করেন ট্রিস্টান স্টাবস। ত্রিশোর্ধ্ব রানের ইনিংস খেলেন রায়ান রিকেলটন, টনি ডি জর্জি ও উইয়ান মুল্ডার। দিনের কিছু ওভার বাকি থাকতে ইনিংস ঘোষণা দেয় প্রোটিয়ারা। একাই ৪ উইকেট নেন রবীন্দ্র জাদেজা।
চতুর্থ ইনিংসে ব্যাট করা কত কঠিন, সেটি আরও একবার দেখতে হলো যশস্বী জয়সোয়াল, লোকেশ রাহুলদের। ২১ রানের মধ্যে ফিরতে হয় এই দুজনকে। জয়সোয়ালকে প্রথম ইনিংসে ৬ উইকেট নেয়া জেনসেন ও রাহুলকে ফেরান কলকাতা টেস্টের নায়ক সিমন হার্মার। শেষদিনে অবিশ্বাস্য কিছুই চাইবে গৌতম গম্ভীরের দল।
ওএফ

আপনার মূল্যবান মতামত দিন: