[email protected] শুক্রবার, ৫ই জুন ২০২৬
২১শে জ্যৈষ্ঠ ১৪৩৩

বিপিএল মাতাতে আসছেন সাইম আইয়ুব

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ২৭ নভেম্বর ২০২৫ ০৮:১১ এএম

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) আসন্ন আসরে খেলতে আসছেন পাকিস্তানি অলরাউন্ডার সাইম আইয়ুব। নিলামের আগেই তাকে সরাসরি দলে ভিড়িয়েছে নবাগত ফ্র্যাঞ্চাইজি সিলেট টাইটান্স। বুধবার (২৬ নভেম্বর) সামাজিক মাধ্যমে নিজেদের ভেরিফায়েড ফেসবুক পেইজে এক পোস্টে সিলেট টাইটান্স লিখেছে, ‘হ্যালো, সিলেট! সাইয়ুব আইয়ুব কল রিসিভি করেছে। আনুষ্ঠানিকভাবে টাইটান্স শক্তিশালী হলো।’

এদিকে নানা ইস্যুতে টানা তিন দফা পিছিয়ে গেছে বিপিএলের নিলামের তারিখ। অবশেষে আগামী ৩০ নভেম্বর রাজধানীর পাঁচ তারকা হোটেল রেডিসন ব্লুতে বিকেল ৩টায় শুরু হবে বিপিএলের ১২তম আসরের খেলোয়াড়দের নিলাম। তার আগে সরাসরি চুক্তিতে তারকা খেলোয়াড়দের দলে ভেড়ানো নিয়ে তোড়জোড় শুরু করে দিয়েছে আসরের টিকিট পাওয়া ৬টি ফ্র্যাঞ্চাইজি।

২০২৬ আসরে নতুন ফ্র্যাঞ্চাইজি হিসেবে নাম লেখানো সিলেট টাইটান্স ইতোমধ্যে দুই দেশি খেলোয়াড়ের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছে। তারা দলে ভিড়িয়েছে মেহেদী হাসান মিরাজ ও নাসুম আহমেদকে। এবার নিলামের আগে তারা চমক দেখালো বিদেশি তারকাকে দলে ভিড়িয়ে। বর্তমান টি-টোয়েন্টি র‌্যাঙ্কিংয়ের দ্বিতীয় সেরা অলরাউন্ডার সাইম আইয়ুবকে পুরো আসরের জন্যই দলে টেনে চমক দেখালো সিলেট।

২৩ বছর বয়সী পাকিস্তানি ব্যাটিং অলরাউন্ডার এর আগেও বিপিএলে তিন ফ্র্যাঞ্চাইজির হয়ে খেলেছিলেন। দুর্দান্ত ঢাকা, ঢাকা ক্যাপিটালস ও রংপুর রাইডার্সের জার্সি গায়ে জড়িয়েছিলেন তিনি।

এদিকে দলটির কোচিং প্যানেলেও থাকছে একাধিক চমক। বিপিএলে প্রথমবারের মতো কোচিং করাতে দেখা যাবে ইমরুল কায়েসকে। তিনি দলটির ব্যাটিং কোচের দায়িত্ব নিতে পারেন। পাশাপাশি বোলিং কোচ হিসেবে আলোচনা চলছে সৈয়দ রাসেলের সঙ্গে। বাংলাদেশের সাবেক এই পেসার ছিলেন সিলেট স্ট্রাইকার্সের বোলিং কোচের দায়িত্বেও। ফিল্ডিং কোচ হিসেবে দেখা যেতে পেরে কেমসলে রবকে।

 

ওএফ

আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর