[email protected] শুক্রবার, ৫ই জুন ২০২৬
২১শে জ্যৈষ্ঠ ১৪৩৩

বিপিএলের দ্বাদশ আসরের দামি ১০ ক্রিকেটার

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ০১ ডিসেম্বর ২০২৫ ০৮:১২ এএম

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ১২তম আসরের নিলাম সম্পন্ন হয়েছে। স্থানীয় ও বিদেশি ক্রিকেটারদের নিয়ে ছয় ফ্র্যাঞ্চাইজি গড়েছে নতুন লাইনআপ। এবারের নিলামে সর্বোচ্চ মূল্য পেয়েছেন ওপেনার মোহাম্মদ নাঈম।

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ১২তম আসরের নিলাম সম্পন্ন হয়েছে। স্থানীয় ও বিদেশি ক্রিকেটারদের নিয়ে ছয় ফ্র্যাঞ্চাইজি গড়েছে নতুন লাইনআপ। এবারের নিলামে সর্বোচ্চ মূল্য পেয়েছেন ওপেনার মোহাম্মদ নাঈম। চট্টগ্রাম রয়্যালস তাকে দলে নিয়েছে ১ কোটি ১০ লাখ টাকা দিয়ে।এ ছাড়া তাওহিদ হৃদয় (৯২ লাখ) ও লিটন দাস (৭০ লাখ)কে নিয়ে সতর্কভাবে স্কোয়াড শক্তিশালী করেছে রংপুর রাইডার্স।


রোববার (৩০ নভেম্বর) রাজধানীর রেডিসন ব্লু হোটেলে বিকেল ৪টায় শুরু হয় বিপিএলের দ্বাদশ আসরের নিলাম অনুষ্ঠান। চলে রাত ৯টা পর্যন্ত।


এক নজরে দেখে নেব বিপিএলের দ্বাদশ আসরের দামি ১০ ক্রিকেটারদের-

নাইম শেখ- ১ কোটি ১০ লাখ (চট্টগ্রাম রয়্যালস)।
তাওহীদ হৃদয়- ৯২ লাখ টাকা (রংপুর রাইডার্স)।
লিটন দাস- ৭০ লাখ টাকা (রংপুর রাইডার্স)।
মোহাম্মদ সাইফউদ্দিন- ৬৮ লাখ টাকা (ঢাকা ক্যাপিটালস)।
তানজিম হাসান সাকিব- ৬৮ লাখ টাকা (রাজশাহী ওয়ারিয়র্স)।
নাহিদ রানা- ৫৬ লাখ টাকা (রংপুর রাইডার্স)।
শামীম হোসেন পাটোয়ারি- ৫৬ লাখ টাকা (ঢাকা ক্যাপিটালস)।
মোহাম্মদ মিঠুন- ৫২ লাখ টাকা (ঢাকা ক্যাপিটালস)।
হাবিবুর রহমান সোহান- ৫০ লাখ টাকা (নোয়াখালী এক্সপ্রেস)।
খালেদ আহমেদ- ৪৭ লাখ টাকা (সিলেট টাইটানস)।

ওএফ

আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর