দ. আফ্রিকার বিপক্ষে ৫ ম্যাচে ভারতের শক্তিশালী স্কোয়াড ঘোষণা
ঘরের মাঠে অনুষ্ঠেয় টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে নিজেদের ঝালিয়ে নেবে ভারত। ঘরের মাঠেই প্রোটিয়াদের বিপক্ষে ৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলছে বর্তমান চ্যাম্পিয়নরা। আগামী ৯ ডিসেম্বর থেকে অনুষ্ঠেয় সিরিজটি উপলক্ষে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে ভারত।
সিরিজে যথারীতি ভারতের নেতৃত্ব দেবেন সূর্যকুমার যাদব। দলে ফিরেছেন ইনজুরিতে থাকা ভারতের সহ-অধিনায়ক শুভমান গিল। টি-টোয়েন্টি ম্যাচগুলো হবে কুটাক, মুল্যানপুর, ধর্মশালা, লখনৌ ও আহমেদাবাদে।
ভারতের টপ অর্ডারে সব পরিচিত মুখই। অভিষেক শর্মা ও শুভমান গিল আছেন ইনিংস শুরুর দায়িত্বে। তিন ও চার নম্বরের জন্য তিলক ভার্মা ও সূর্যকুমার যাদব। রিহ্যাব শেষে দলে ফিরেছেন তারকা অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া।
দলের মূখ্য উইকেটকিপার হিসেবে থাকছেন সাঞ্জু স্যামসন। যদিও তার ব্যাকআপ হিসেবে রাখা হয়েছে জিতেশ শর্মাকে। পাওয়ার হিটিংয়ের জন্য স্কোয়াডে জায়গা হয়েছে শিভাব দুবের, তার বোলিং তো দলের জন্য বাড়তি পাওনা।
বোলিং আক্রমণের নেতৃত্বে যথারীতি থাকছেন জাসপ্রিত বুমরাহ। আর্শদীপ সিং ও হর্ষিত রানারাও আছেন সেই ভূমিকায়। স্পিনার হিসেবে দায়িত্ব সামলাবেন অক্ষর প্যাটেল, ওয়াশিংটন সুন্দর ও কুলদীপ যাদব।
দক্ষিণ আফ্রিকা সিরিজে ভারত স্কোয়াড
সূর্যকুমার যাদব (অধিনায়ক), শুভমান গিল (সহ-অধিনায়ক), অভিষেক শর্মা, তিলক ভার্মা, হার্দিক পান্ডিয়া, শিবম দুবে, অক্ষর প্যাটেল, জিতেশ শর্মা (উইকেটরক্ষক), সঞ্জু স্যামসন (উইকেটরক্ষক), জাসপ্রিত বুমরাহ, বরুণ চক্রবর্তী, আরশদীপ সিং, কুলদীপ যাদব, হর্ষিত রানা ও ওয়াশিংটন সুন্দর।
ওএফ

আপনার মূল্যবান মতামত দিন: