[email protected] শুক্রবার, ৫ই জুন ২০২৬
২১শে জ্যৈষ্ঠ ১৪৩৩

টি-টোয়েন্টিতে নারিনের ৬০০ উইকেটের কীর্তি

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ০৫ ডিসেম্বর ২০২৫ ০৮:১২ এএম

দীর্ঘ ১৫ বছরের আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্যারিয়ারে নতুন এক মাইফলক স্পর্শ করেছেন ক্যারিবীয় স্পিনার সুনীল নারাইন।

দীর্ঘ ১৫ বছরের আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্যারিয়ারে নতুন এক মাইফলক স্পর্শ করেছেন ক্যারিবীয় স্পিনার সুনীল নারাইন। আবুধাবি নাইট রাইডার্সের হয়ে আইএলটি-২০তে নিজের প্রথম ম্যাচেই এক উইকেট শিকার করে তিনি গড়লেন ইতিহাস। বিশ্বের মাত্র তৃতীয় বোলার হিসেবে স্বীকৃত টি-টোয়েন্টিতে ৬০০ উইকেট নেয়ার রেকর্ড গড়লেন এই রহস্য স্পিনার।

৫৬৮ ম্যাচ খেলে এই বিরল কীর্তির ক্লাবে প্রবেশ করলেন ৩৭ বছর বয়সী নারাইন। তার আগে এই মাইলফলক ছুঁয়েছেন শুধু আফগানিস্তানের রশিদ খান এবং ওয়েস্ট ইন্ডিজেরই অলরাউন্ডার ডোয়াইন ব্রাভো। এই তালিকায় শীর্ষে আছেন রশিদ খান, যিনি ৪৯৯ ম্যাচ খেলে ৬৮১ উইকেট শিকার করেছেন। অন্যদিকে, দ্বিতীয় স্থানে থাকা ব্রাভোর শিকার ৫৮২ ম্যাচে ৬৩১ উইকেট।

কাঙ্ক্ষিত অর্জন থেকে মাত্র এক উইকেট দূরে থাকা অবস্থায় শারজাহ ওয়ারিয়র্সের বিপক্ষে আইএলটি২০ শুরু করেন তিনি। শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে ষষ্ঠ ওভারে বল হাতে নিয়ে প্রথম বলেই তিনি অ্যাবলকে এলবিডব্লিউ করে পূর্ণ করেন নিজের ৬০০তম উইকেট। ম্যাচে দুর্দান্ত বল করে ২২ রান দিয়ে ১ উইকেট শিকার করেন এই স্পিনার। আবুধাবি নাইট রাইডার্স ম্যাচটিতে জয় লাভ করে।

নারাইনের ৬০০ উইকেটের মধ্যে ওয়েস্ট ইন্ডিজের হয়ে আন্তর্জাতিক ম্যাচে শিকার করেছেন উইকেট মাত্র ৫২টি। বাকি ৫৪৮ উইকেটই এসেছে বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগ ও ঘরোয়া দলের হয়ে। তিনি আইপিএলে সবচেয়ে বেশি ১৯২ উইকেট শিকার করেছেন, যার সবগুলোই কেকেআরের জার্সিতে।

এছাড়াও ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) ১৩৩ উইকেট এবং বিপিএলে এই তারকা শিকার করেছেন ৪৪টি উইকেট।

 

ওএফ

আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর