[email protected] শুক্রবার, ৫ই জুন ২০২৬
২১শে জ্যৈষ্ঠ ১৪৩৩

সুখবর পেলেন বিরাট কোহলি

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ১০ ডিসেম্বর ২০২৫ ১৮:১২ পিএম

বিরাট কোহলির ক্যারিয়ার কি তবে শেষের পথে? অস্ট্রেলিয়া সিরিজের প্রথম দুই ওয়ানডে ম্যাচে ডাক মারার পর প্রশ্নটি উঠেছিল জোরেশোরে। তবে নামটা যখন কোহলি, তখন জবাবটা তিনি দিয়েছেন ব্যাট হাতে। তাই তো এখন এই ভারতীয় কিংবদন্তি ব্যাটারের দারুণ ফর্ম নিয়ে নতুন করে আলাপ দিতে হচ্ছে।

সবশেষ দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে সিরিজে পারফরম্যান্স দিয়ে প্রত্যাশা পূরণ করেছেন ৩৭ বছর বয়সী কোহলি। তিন ম্যাচের ওয়ানডে সিরিজে দুইটি সেঞ্চুরি ও একটি হাফসেঞ্চুরি হাঁকিয়ে জিতেছেন সিরিজ সেরার পুরস্কার। এবার ওয়ানডে ব্যাটারদের র‌্যাঙ্কিংয়ে দুই ধাপ এগিয়ে এসেছেন তিনি।

বুধবার (১০ ডিসেম্বর) সাপ্তাহিক হালনাগাদকৃত র‍্যাঙ্কিং প্রকাশ করেছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি। যেখানে ওয়ানডে ব্যাটারদের তালিকায় এক নম্বরে থাকা থাকা স্বদেশি সতীর্থ রোহিত শর্মার (৭৮১) ঘাড়ে নিঃশ্বাস ফেলছেন কোহলি। এখন দুজনের রেটিং পয়েন্টের পার্থক্য মাত্র ৯।

৩৭ বছর বয়সী কোহলি সবশেষ শীর্ষে ছিলেন ২০২১ সালের এপ্রিলে। পাকিস্তানের বাবর আজম তাকে হটিয়ে দিয়েছিলেন। আগামী ১১ জানুয়ারি নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ওয়ানডের সিরিজ খেলবে ভারত, সেখানে রোহিত ও কোহলির মধ্যে চলবে শীর্ষস্থান ধরে রাখা ও কেড়ে নেওয়ার লড়াই।\

প্রোটিয়াদের বিপক্ষে তিন ওয়ানডেতে দুই সেঞ্চুরি ও এক ফিফটিতে ৩০২ রান করেন কোহলি। রাঁচিতে ১৩৫ করার পর রাইপুরে করেন ১০২। বিশাখাপত্তমে অপরাজিত ৬৫ রান তাকে সবশেষ র‌্যাংকিংয়ে দুই ধাপ উপরে তুলেছে। আর রোহিত সিরিজে ১৪৬ রান করে শীর্ষস্থান ধরে রেখেছেন।

ওয়ানডে ব্যাটারদের র‌্যাঙ্কিংয়ে এগিয়েছেন লোকেশ রাহুলও। দুই ধাপ আগানো এই উইকেটরক্ষকের স্থান এখন ১২ নম্বরে। বোলারদের মধ্যে কুলদীপ যাদব তিন ধাপ এগিয়ে তিনে।

কুটাকে ভারতের বিপক্ষে দক্ষিণ আফ্রিকা প্রথম টি-টোয়েন্টিতে প্রতিদ্বন্দ্বিতাই করতে পারেনি। ১৭৫ রানের জবাবে গুটিয়ে গেছে মাত্র ৭৪ রানে। এই ম্যাচে ব্যক্তিগত সর্বোচ্চ ২২ রান করেছিলেন দেওলাদ ব্রেভিস। ১৪ বলের এই ইনিংস দিয়ে ৩ ধাপ এগিয়ে ৮ নম্বরে উঠে এসেছেন। বোলারদের র‌্যাঙ্কিংয়ে অক্ষর প্যাটেল ১৩, আর্শদীপ সিং ২০ ও জাসপ্রিত বুমরাহ ২৫ নম্বরে উঠে এসেছেন।

এদিকে টেস্টে বোলারদের তালিকায় ক্যারিয়ার সেরা ৩ নম্বরে উঠে এসেছেন অস্ট্রেলিয়ার পেসার মিচেল স্টার্ক। গ্যাবায় ব্যাট হাতে গুরুত্বপূর্ণ ৭৭টি রানও করে অলরাউন্ডারদের র‌্যাঙ্কিংয়ে ১ ধাপ এগিয়ে সেরা পাঁচে ঢুকেছেন। নিউজিল্যান্ডের ব্যাটার রাচিন রবীন্দ্র ৯ ধাপ এগিয়ে ১৫তম এবং টম ল্যাথাম ৬ ধাপ উপরে উঠে ৩৪তম। কেন উইলিয়ামসন (২) ও স্টিভ স্মিথ (৩) এক ধাপ করে এগিয়ে শীর্ষ ব্যাটার জো রুটের পরে।

ওয়েস্ট ইন্ডিজের শাই হোপ (১৯ ধাপ এগিয়ে যৌথভাবে ৪৮তম) ও জাস্টিন গ্রিভস (১৬ ধাপ এগিয়ে ৬০তম) টেস্ট ব্যাটারদের র‌্যাংকিংয়ে উন্নতি করেছেন। ক্রাইস্টচার্চে ৭ উইকেট নিয়ে তাদের পেসার কেমার রোচ পাঁচ ধাপ লাফ দিয়েছেন।

 

ওএফ

আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর