[email protected] শুক্রবার, ৫ই জুন ২০২৬
২১শে জ্যৈষ্ঠ ১৪৩৩

পিএসএল নিয়ে যুক্তরাষ্ট্রে বিশেষ আয়োজন, থাকছেন পাকিস্তানের ৬ তারকা

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ১১ ডিসেম্বর ২০২৫ ০৮:১২ এএম

পাকিস্তান সুপার লিগকে (পিএসএল) বিশ্বব্যাপী আরও পরিচিত করতে ও আন্তর্জাতিক বিনিয়োগকারীদের এতে সম্পৃক্ত করতে দেশটির বোর্ড আয়োজন করছে আন্তর্জাতিক রোডশো। লর্ডসে প্রথম রোডশো হওয়ার পর আগামী আগামী ১৩ ডিসেম্বর যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে অনুষ্ঠিত হবে দ্বিতীয় রোডশো। খবর জিও সুপারের।

নিউইয়র্কে অনুষ্ঠেয় এই রোডশো’তে উপস্থিত থাকবেন পাকিস্তানের ৬ তারকা ক্রিকেটার। যাদের মধ্যে আছেন টেস্ট দলের অধিনায়ক শান মাসুদ এবং টি২০ অধিনায়ক সালমান আলী আগা। এছাড়াও থাকবেন ফাহিম আশরাফ, সাইম আইয়ুব, আবরার আহমেদ ও সৌদ শাকিল।


মূলত, আগামী ৬ জানুয়ারি অনুষ্ঠিত হতে যাওয়া দুইটি নতুন ফ্র্যাঞ্চাইজির নিলামকে সামনে রেখে আন্তর্জাতিক বিনিয়োগকারীদের সঙ্গে যোগাযোগ জোরদার করার লক্ষ্য নিয়েছে পাকিস্তান বোর্ড।

এক বিবৃতিতে পিসিবি জানায়, ‘৭ ডিসেম্বর ইংল্যান্ডের লর্ডসে সফল রোডশোর পর এইচবিএল পাকিস্তান সুপার লিগ আগামী শুক্রবার (১৩ ডিসেম্বর) নিউইয়র্ক সিটিতে দ্বিতীয় আন্তর্জাতিক রোডশোর আয়োজন করবে। স্থানীয় সময় বিকেল ৪টায় অনুষ্ঠান শুরু হবে।’

পিএসএল ২০১৬ সালে পাঁচটি ফ্র্যাঞ্চাইজি নিয়ে যাত্রা শুরু করে এবং পরে ছয় দলের লিগে রূপ নেয়। আগামী বছর শুরু হতে যাওয়া ১১তম আসরে আরও দুটি দল যোগ হওয়ার মাধ্যমে সাত বছর পর প্রথমবারের মতো লিগের বড় ধরনের পুনর্গঠন হতে যাচ্ছে। নতুন দল যুক্ত হলে মোট ফ্র্যাঞ্চাইজির সংখ্যা দাঁড়াবে আটটিতে।

 

ওএফ

আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর