রাজশাহী ওয়ারিয়র্সের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত
দীর্ঘ সময় অধিনায়কত্ব করা নাজমুল হোসেন শান্তর ওপরই আস্থা রেখেছে রাজশাহী। আজ সোমবার (২২ ডিসেম্বর) এক বিবৃতিতে ফ্র্যাঞ্চাইজিটি নিশ্চিত করে, শান্তই হচ্ছেন রাজশাহীর কোচ।
দরজায় কড়া নাড়ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। আগামী ২৬ ডিসেম্বর উদ্বোধনী ম্যাচেই মাঠে নামবে রাজশাহী ওয়ারিয়র্স। তারকা কোচ ও ক্রিকেটারদের নিয়েই এবার দল গড়েছে রাজশাহী। টুর্নামেন্ট শুরুর ৪ দিন আগে অধিনায়কের নাম প্রকাশ করল ফ্র্যাঞ্চাইজিটি।
দীর্ঘ সময় অধিনায়কত্ব করা নাজমুল হোসেন শান্তর ওপরই আস্থা রেখেছে রাজশাহী। আজ সোমবার (২২ ডিসেম্বর) এক বিবৃতিতে ফ্র্যাঞ্চাইজিটি নিশ্চিত করে, শান্তই হচ্ছেন রাজশাহীর কোচ।
রাজশাহীর স্থানীয় ভাষায় দেয়া এক ফেসবুক পোস্টে লেখা হয়, ‘ও বাপু, দেখছেন নাকি? হামাগো রাজশাহীর গর্ব নাজমুল হোসেন শান্ত এলা 'রাজশাহী ওয়ারিয়র্স'-এর আসল কান্ডারি! এর হাত ধরিই এবার কাপ হামাগো ঘরে আসবে, কয়া দিলাম। জয় হোক হামাগো ক্যাপ্টেনের!’
রাজশাহী দল এবার বেশ ভারসাম্যপূর্ণ। দলে আছেন মুশফিকুর রহিমের মতো দীর্ঘ অভিজ্ঞতাসম্পন্ন ক্রিকেটার। যুব বিশ্বকাপজয়ী আকবর আলীও এই দলে। আছেন জাতীয় দলে নিয়মিত টি-টোয়েন্টি খেলা তানজিদ হাসান তামিমও। তবে শেষমেশ শান্ততেই আস্থা রেখেছে রাজশাহী।
শান্ত বাদেও দলে আছেন মুশফিকুর রহিমের মতো অভিজ্ঞ ক্রিকেটার। আছেন আকবর আলীর মতো যুব বিশ্বকাপজয়ী অধিনায়ক। তবে রাজশাহী অধিনায়ক হিসেবে আস্থা রেখেছে জাতীয় দলের টেস্ট অধিনায়ক শান্তর ওপর। বিপিএল নিলামের আগেই তাকে সরাসরি চুক্তিতে দলে ভিড়িয়েছিল তারা।
রাজশাহী ওয়ারিয়র্স স্কোয়াড : নাজমুল হোসেন শান্ত, তানজিদ হাসান তামিম, মোহাম্মদ নওয়াজ, শাহিবজাদা ফারহান, তানজিম হাসান সাকিব, ইয়াসির আলী চৌধুরী, আকবর আলী, রিপন মণ্ডল, জিসান আলম, হাসান মুরাদ, আবদুল গাফফার সাকলাইন, এস এম মেহেরব হোসেন, রবিউল ইসলাম, ওয়াসী সিদ্দিকী, মুশফিকুর রহিম, শাখাইর এইচ শুভ্র, মোহাম্মদ রুবেল, দুশান হেমন্থ, জাহানদাদ খান, জিমি নিশাম।
ওএফ

আপনার মূল্যবান মতামত দিন: