[email protected] শুক্রবার, ৫ই জুন ২০২৬
২১শে জ্যৈষ্ঠ ১৪৩৩

খালেদা জিয়ার মৃত্যু: শোকবার্তায় যা লিখলেন তামিম-মুশফিকরা

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ৩০ ডিসেম্বর ২০২৫ ১৩:১২ পিএম

সকল প্রচেষ্টা ব্যর্থ করে ৮০ বছর বয়সে না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন বিএনপি চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। তার মৃত্যুতে শোকাহত পুরো দেশ। শোকের ছায়া নেমে এসেছে ক্রীড়াঙ্গণেও।

খালেদা জিয়াকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে আবেগঘন পোস্ট করেছেন বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল খান ও উইকেটকিপার ব্যাটার মুশফিকুর রহিম ও ইমরুল কায়েসের মতো সাবেক ওপেনাররা।

নিজের অফিশিয়াল ফেসবুক পোস্টে তামিম লেখেন, ‘ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিঊন। তার প্রয়াণে দেশ হারাল এক দৃঢ় নেতৃত্বের প্রতীককে। মহান আল্লাহ তার রূহের মাগফিরাত দান করুন ও জান্নাতুল ফেরদৌস নসিব করুন।’

শোক প্রকাশ করে মুশফিকুর রহিম লেখেন, ‘ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ’ জাতীয় দলের অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ লিখেছেন, ‘ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মহান আল্লাহ তা'লা সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে জান্নাতের সর্বোচ্চ স্থান দিন এবং তাকে ক্ষমা করুন। তার আত্মার শান্তি এবং দেশের জন্য শক্তি কামনা করছি।’

সাবেক ক্রিকেটার ইমরুল লেখেন, ‘ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ তাআলা বেগম খালেদা জিয়ার মাগফিরাত নসিব করুন এবং জান্নাতুল ফেরদৌস দান করুন।’

এর আগে, খালেদা জিয়ার মৃত্যুতে শোক জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সেই সঙ্গে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) আজকের দুটি ম্যাচ স্থগিত করা হয়েছে।

 

ওএফ

আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর