[email protected] শুক্রবার, ৫ই জুন ২০২৬
২১শে জ্যৈষ্ঠ ১৪৩৩

সাকিবকে পেছনে ফেললেন আমির

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ০১ জানুয়ারি ২০২৬ ১৮:০১ পিএম

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) ঢাকা ক্যাপিটালসের বিপক্ষে সিলেট টাইটান্সের রোমাঞ্চকর জয়ের দিনে আজ (১ জানুয়ারি) এক অনন্য মাইলফলক স্পর্শ করেছেন পাকিস্তানি পেসার মোহাম্মদ আমির।

বল হাতে ৪ ওভারে মাত্র ১৯ রান দিয়ে ১ উইকেট শিকারের পথে একটি মেইডেন ওভার করেন তিনি। আর এই একটি মেইডেন ওভারের সৌজন্যেই স্বীকৃত টি-টোয়েন্টি ক্রিকেটে বাংলাদেশের কিংবদন্তি অলরাউন্ডার সাকিব আল হাসানকে ছাড়িয়ে গেছেন এই বাহাতি পেসার।

সিলেটের হয়ে ইনিংসের প্রথম ওভারেই বল হাতে আক্রমণে আসেন আমির। নতুন বলে তার করা সেই প্রথম ওভার থেকে কোনো রানই নিতে পারেননি ঢাকার দুই ওপেনার সাইফ হাসান ও জোবায়ের আকবারি। এটি ছিল স্বীকৃত টি-টোয়েন্টি ক্যারিয়ারে মোহাম্মদ আমিরের ২৮তম মেইডেন ওভার।

এর আগে ২৭টি মেইডেন নিয়ে সাকিবের সাথে যৌথভাবে তালিকার দ্বিতীয় স্থানে ছিলেন তিনি। আজকের এই কৃতিত্বের পর সাকিবকে তিনে নামিয়ে এককভাবে তালিকার দুই নম্বরে উঠে এলেন আমির।

টি-টোয়েন্টি ক্রিকেটের ইতিহাসে সর্বাধিক মেইডেন ওভার করার বিশ্বরেকর্ডটি বর্তমানে ক্যারিবীয় স্পিন জাদুকর সুনীল নারিনের দখলে। নারিন এই সংক্ষিপ্ত সংস্করণে এখন পর্যন্ত ৩৩টি মেইডেন ওভার করেছেন। ২৮টি মেইডেন নিয়ে আমির এখন নারিনের পরেই অবস্থান করছেন। তালিকার শীর্ষ পাঁচে থাকা বাকি বোলাররা হলেন ভারতের ভুবনেশ্বর কুমার ও স্যামুয়েল বদ্রি।

 

ওএফ

আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর