[email protected] শুক্রবার, ৫ই জুন ২০২৬
২১শে জ্যৈষ্ঠ ১৪৩৩

২০২৬- এ তিন মাইলফলকের সামনে দাঁড়িয়ে কোহলি

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ০২ জানুয়ারি ২০২৬ ১৩:০১ পিএম

বিরাট কোহলির জন্য ২০২৫ সাল ছিল বিশেষ। ভারতের সাবেক অধিনায়ক আইপিএলে অধরা ট্রফি ছুঁয়ে দেখেছেন।

রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে প্রথম শিরোপা এনে দিয়ে জাতীয় দলের সঙ্গে চ্যাম্পিয়ন্স ট্রফিও জেতেন তিনি। বছরের শেষ ওয়ানডে সিরিজে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুটি সেঞ্চুরি তার। ২০২৬ সালরও কোহলির জন্য সত্যিই বিশেষ কিছু হতে পারে। এই বছর তিনটি মাইলফলক ছোঁয়ার অপেক্ষায় তিনি।


আইপিএলে প্রথম ৯০০০ রানের রেকর্ড

আইপিএলের আগামী আসরে মাত্র ৩৩৯ রান করতে পারলেই কোহলি টুর্নামেন্টের ইতিহাসে প্রথম ব্যাটার হিসেবে ৯০০০ রানের মাইলফলক স্পর্শ করবেন। বর্তমানে ২৫৯ ইনিংসে তার সংগ্রহ ৮৬৬১ রান এবং তিনি আইপিএলের ইতিহাসের সর্বোচ্চ রান সংগ্রাহক। ৭০৪৬ রান (২৬৭ ইনিংস) নিয়ে রোহিত শর্মা রয়েছেন দ্বিতীয় স্থানে। কোহলি তার পুরো আইপিএল ক্যারিয়ারে শুধুমাত্র একটি দলের এর হয়ে খেলেছেন। গত তিনটি আইপিএল মৌসুমের কোনোটিতেই কোহলি ৬০০ রানের কম স্কোর করেননি।

দ্বিতীয় ব্যাটার হিসেবে ওয়ানডেতে ১৫,০০০ রান

শচীন টেন্ডুলকারের পর দ্বিতীয় ব্যাটার হিসেবে ওয়ানডে ক্রিকেটে ১৫,০০০ রানের মালিক হতে পারেন কোহলি। টেন্ডুলকার ৪৫২ ইনিংসে ১৮,৪২৬ রান নিয়ে বর্তমানে ওয়ানডেতে ১৫,০০০-এর বেশি রান করা একমাত্র ব্যাটার। কোহলি বর্তমানে ২৯৬ ইনিংসে ১৪,৫৫৭ রান করে ওয়ানডে ইতিহাসের দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক। এই মাইলফলক ছুঁতে তার আর মাত্র ৪৪৩ রান প্রয়োজন।

আন্তর্জাতিক ক্রিকেটে দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক

২০২৬ সালে নিউজিল্যান্ডের বিপক্ষে বছরের প্রথম ম্যাচেই কোহলি এই গৌরব অর্জন করতে পারেন। আন্তর্জাতিক ক্রিকেটে ৬২৩ ইনিংসে তার মোট রান ২৭,৯৭৫। আর মাত্র ৪২ রান করলেই তিনি কুমার সাঙ্গাকারার ২৮,০১৬ রানের রেকর্ড ছাড়িয়ে আন্তর্জাতিক ক্রিকেটে দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক হয়ে যাবেন।

 

ওএফ

আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর