বিদেশির দাপটে সিলেটকে উড়িয়ে শীর্ষে চট্টগ্রাম
বিপিএলে দাপট দেখাচ্ছে চট্টগ্রাম রয়্যালস। মৌসুমের শুরুর দিকে আগোছালো দলটি নিজেদের ফিরে পেতে সময় নেয়নি। প্রথম ৩ ম্যাচে ২ জয় তুলে নেওয়া চট্টগ্রাম চতুর্থ ম্যাচে পেয়েছে দারুণ জয়। রবিবার (৪ জানুয়ারি) তারা উড়িয়ে দিয়েছে সিলেট রয়্যালসকে।
চট্টগ্রাম জয় পেয়েছে মূলত দুই ওপেনার মোহাম্মদ নাঈম শেখ ও বিদেশি ক্রিকেটার অ্যাডাম রসিংটনের ব্যাটিংয়ে। দুইজনই পেয়েছেন হাফ সেঞ্চুরি।
নাঈম ও রসিংটনের আগে বল হাতে দাপট দেখায় চট্টগ্রামের বোলাররা। শেখ মেহেদি হাসান , শরিফুল ইসলামদের দাপটে ৭ উইকেট হারিয়ে ১২৬ রানেই শেষ হয় সিলেট। দলটির হয়ে সর্বোচ্চ ৪৪ রান (৪১ বলে) করেন আজমাতুল্লাহ ওমারজাই। মির্জা বেগ ২ উইকেট নিলেও অবশ্য ২ ওভার ৪ বলে ২৪ রান দেন।
১২৭ রানের মামুলি লক্ষ্যে ব্যাট করতে নেমে চট্টগ্রামের দুই ওপেনার নাইম আর রসিংটনই চট্টগ্রামকে জয়ের কাছে নিয়ে যান। ওপেনিংয়ে তারা যোগ করেন ১১৫ রান। নাঈম ৩৭ বলে ৪টি চার ও ৩ ছক্কায় ৫২ রান করে আউট হলেও ৫৩ বলে ৭৩ রান করে অপরাজিত থাকেন রসিংটন।
এই জয়ে ৪ ম্যাচে ৩ জয় ও ১ হারে ৬ পয়েন্ট নিয়ে সবার ওপরে চট্টগ্রাম। অন্যদিকে, ৫ ম্যাচে তৃতীয় হারে সিলেটের পয়েন্ট ৪। টেবিলের চতুর্থ স্থানে আছে তারা। চট্টগ্রামের সমান পয়েন্ট হলেও রান রেটে পিছিয়ে থেকে দুইয়ে রাজশাহী।
ওএফ

আপনার মূল্যবান মতামত দিন: