[email protected] শুক্রবার, ৫ই জুন ২০২৬
২১শে জ্যৈষ্ঠ ১৪৩৩

নোয়াখালীকে টানা ৬ হারের স্বাদ দিলো উড়ন্ত রাজশাহী

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ০৮ জানুয়ারি ২০২৬ ১৭:০১ পিএম

চরম বাস্তবতা দেখছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) নবাগত ফ্র্যাঞ্চাইজি নোয়াখালী এক্সপ্রেস। প্রথম ৬টি ম্যাচই হেরে গেল তারা। বৃহস্পতিবার (৮ জানুয়ারি) সোম্য সরকার-মোহাম্মদ নবীরা হেরেছেন উড়ন্ত ফর্মে থাকা রাজশাহী ওয়ারিয়র্সের বিপক্ষে।

সিলেটে নোয়াখালী এক্সপ্রেসের দেওয়া ১৫২ রানের লক্ষ্য ৬ বল ও ৪ উইকেট হাতে রেখে জিতেছে রাজশাহী। পঞ্চম ম্যাচে এটি চতুর্থ জয় ফ্র্যাঞ্চাইজিটির। রান তাড়ায় রাজশাহীর হয়ে সর্বোচ্চ ৬০ রান করেছেন মুহাম্মদ ওয়াসিম। ৩৫ বলের ইনিংসে ৪টি করে চার ও ছক্কা মেরেছেন সংযুক্ত আরব আমিরাতের এই ব্যাটসম্যান।

ওয়াসিমের দারুণ ইনিংসের কারণে দলের অন্যদের ওপর তেমন চাপ যায়নি। দ্বিতীয় সর্বোচ্চ ২১ রান করেছেন আরেক ওপেনার তানজিদ হাসান তামিম। এর বাইরে দুই অঙ্কের রান স্পর্শ করেছেন মুশফিকুর রহিম ও রায়ার্ন বার্ল। দুজনই করেছেন ১৯ রান।

এর আগে, নোয়াখালী দেড় শ ছাড়ানো সংগ্রহ তোলে ওপেনার সৌম্য সরকারের ফিফটিতে। ৪৩ বলে ৬টি চার ও ৩ ছক্কায় ৫৯ রান করেন তিনি। দ্বিতীয় সর্বোচ্চ ৩৫ রান করেন মোহাম্মদ নবি। ৩০ রান এসেছে শাহাদাত হেসেনের ব্যাটে। ৪ ওভারে মাত্র ২৭ রান খরচায় ২ উইকেট নিয়েছেন রিপন মন্ডল।

 

ওএফ

আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর