[email protected] শুক্রবার, ৫ই জুন ২০২৬
২১শে জ্যৈষ্ঠ ১৪৩৩

অনূর্ধ্ব-১৯ ক্রিকেট বিশ্বকাপ

বিশ্বকাপে ১৬ দলের পূর্ণাঙ্গ স্কোয়াড দেখে নিন

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ১০ জানুয়ারি ২০২৬ ১৯:০১ পিএম

আসন্ন আইসিসি অনূর্ধ্ব-১৯ ক্রিকেট বিশ্বকাপে অংশ নিতে যাওয়া ১৬ দলই তাদের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করেছে। আগামী ১৫ জানুয়ারি থেকে ৬ ফেব্রুয়ারি পর্যন্ত নামিবিয়া ও জিম্বাবুয়েতে অনুষ্ঠিত হবে যুব ক্রিকেটের এই মর্যাদাপূর্ণ টুর্নামেন্ট।

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের এটি ১৬তম আসর। বরাবরের মতোই ১৬টি দলকে চারটি গ্রুপে ভাগ করে আয়োজন করা হবে বিশ্বকাপ। মোট ৪১টি ম্যাচ অনুষ্ঠিত হবে, এর পর সুপার সিক্স পর্ব পেরিয়ে টুর্নামেন্ট গড়াবে সেমিফাইনাল ও ফাইনালে।

গ্রুপ ‘এ’-তে রয়েছে টুর্নামেন্টের সবচেয়ে সফল দল ভারত (৫ বারের চ্যাম্পিয়ন), ২০২০ সালের চ্যাম্পিয়ন বাংলাদেশ, নিউজিল্যান্ড এবং যুক্তরাষ্ট্র। গ্রুপ ‘বি’-তে জায়গা পেয়েছে সহ-আয়োজক জিম্বাবুয়ে, পাকিস্তান, ইংল্যান্ড ও স্কটল্যান্ড। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া রয়েছে গ্রুপ ‘সি’-তে। তাদের সঙ্গে এই গ্রুপে আছে শ্রীলঙ্কা, আয়ারল্যান্ড ও জাপান। গ্রুপ ‘ডি’-তে প্রতিদ্বন্দ্বিতা করবে দক্ষিণ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ, আফগানিস্তান ও তানজানিয়া।

সব দলের স্কোয়াড

গ্রুপ ‘এ’
অস্ট্রেলিয়া: অলিভার পিক (অধিনায়ক), কেসি বার্টন, নাডেন কুরে, জেডেন ড্রেপার, বেন গর্ডন, স্টিভেন হোগান, থমাস হোগান, জন জেমস, চার্লস লাচমুন্ড, উইল মালাইজচুক, নীতিশ স্যামুয়েল, হেইডেন শিলার, আরিয়ান শর্মা, উইলিয়াম টেলর ও অ্যালেক্স লি ইয়াং।
আয়ারল্যান্ড: অলি রাইলি (অধিনায়ক), রিউবেন উইলসন, অ্যালেক্স আর্মস্ট্রং, ক্যালাম আর্মস্ট্রং, মার্কো বেটস, সেবাস্টিয়ান ডেইকস্ট্রা, থমাস ফোর্ড, স্যামুয়েল হাসলেট, অ্যাডাম লেকি, ফেবিন মনোজ, লুক মারি, রবার্ট ও’ব্রায়েন, ফ্রেডি ওগিলবি, জেমস ওয়েস্ট ও ব্রুস হোয়েলি।
রিজার্ভ: পিটার লে রু, উইলিয়াম শিল্ডস
জাপান: কাজুমা কাতো-স্ট্যাফোর্ড (অধিনায়ক), চার্লস হারাহিনজে, গ্যাব্রিয়েল হারাহিনজে, মন্টগোমারি হারাহিনজে, কাইসেই কোবায়াশি-ডগেট, টিমোথি মুর, স্কাইলার নাকায়ামা-কুক, রিউকি ওজেকি, নিহার পারমার, নিখিল পোল, চিহায়া সেকিনে, হুগো তানি-কেলি, সন্দেভ আরিয়ান ওয়াদুগে, কাই ওয়াল ও টেইলর।
শ্রীলঙ্কা: বিমাথ দিনসারা (অধিনায়ক), কাভিজা গামাগে, দিমান্থা মহাবিথানা, বিরান চামুদিথা, দুলনিথ সিগেরা, চামিকা হিন্টিগালা, আদাম হিলমি, চামারিন্দু নেতসারা, সেথমিকা সেনেভিরত্নে, কুগাথাস মাথুলান, রসিথ নিমসারা, ভিগনেশ্বরন আকাশ, জীবন্থা শ্রীরাম, সেনুজা ওয়েকুনাগোদা ও মালিন্থা সিলভা।

গ্রুপ ‘বি’
বাংলাদেশ: আজিজুল হাকিম তামিম (অধিনায়ক), জাওয়াদ আবরার, সামিউন বাসির রাতুল, শেখ পারভেজ জিবন, রিজান হোসান, শাহারিয়া আল আমিন, শাদিন ইসলাম, মো. আবদুল্লাহ, ফরিদ হাসান ফয়সাল, কালাম সিদ্দিকি আলিন, রিফাত বেগ, সাদ ইসলাম রাজিন, আল ফাহাদ, শাহরিয়ার আহমেদ ও ইকবাল হোসেন।
রিজার্ভ: আব্দুর রহিম, দেবাশিস সরকার দেবা, রাফি উজ জামান রাফি, ফারহান শাহরিয়ার, ফারজান আহমেদ আলিফ, সঞ্জিদ মজুমদার, মো. সবুজ
ভারত: আয়ুষ মহাত্রে (অধিনায়ক), আর এস অম্ব্রিশ, কণিষ্ক চৌহান, ডি দীপেশ, মোহাম্মদ ইনান, অ্যারন জর্জ, অভিগ্যান কুন্ডু, কিশান কুমার সিং, বিহান মালহোত্রা, উদ্ভব মোহন, হেনিল প্যাটেল, খিলান এ প্যাটেল, হারভাংশ সিং, বৈভব সূর্যবংশী ও বেদান্ত ত্রিবেদী।
নিউজিল্যান্ড: টম জোন্স (অধিনায়ক), মার্কো আলপে, হুগো বোগ, হ্যারি বার্নস, মেসন ক্লার্ক, জ্যাকব কটার, আরিয়ান মান, ব্র্যান্ডন মাতজোপুলোস, ফ্লিন মোরে, স্নেহিত রেড্ডি, ক্যালাম স্যামসন, জাসকারান সান্ধু, সেলউইন সঞ্জয়, হান্টার শোর ও হ্যারি ওয়েট।
যুক্তরাষ্ট্র: উৎকর্ষ শ্রীবাস্তব (অধিনায়ক), আদনিত ঝাম্ব, শিব শানি, নিতিশ সুদিনি, আদ্বৈথ কৃষ্ণ, সাহির ভাটিয়া, অর্জুন মাহেশ, অমরিন্দর গিল, সাব্রিশ প্রসাদ, আদিত কাপ্পা, সাহিল গর্গ, অমঘ রেড্ডি আরেপাল্লি, ঋত্বিক আপ্পিদি, রায়ান তাজ ও ঋষভ শিম্পি।

গ্রুপ ‘সি’
ইংল্যান্ড: থমাস রিউ (অধিনায়ক), ফারহান আহমেদ, রালফি অ্যালবার্ট, উইল বেনিসন, বেন ডকিন্স, ক্যালেব ফ্যালকনার, আলি ফারুক, অ্যালেক্স ফ্রেঞ্চ, অ্যালেক্স গ্রিন, লুক হ্যান্ডস, ম্যানি লামসডেন, বেন মায়েস, জেমস মিন্টো, জো মুরস ও সেবাস্টিয়ান মরগান।
পাকিস্তান: ফারহান ইউসুফ (অধিনায়ক), উসমান খান, আবদুল সুভান, আহমেদ হুসেইন, আলি হাসান বালুচ, আলি রাজা, দানিয়াল আলি খান, হামজা জাহুর, হুজাইফা আহসান, মোমিন কামার, মোহাম্মদ সাইয়াম, মোহাম্মদ শায়ান, নিকাব শফিক, সামির মিনহাস ও উমর জাইব।
রিজার্ভ: আবদুল কাদির, ফারহানউল্লাহ, হাসান খান, ইবতিসাম আজহার, মোহাম্মদ হুজাইফা
স্কটল্যান্ড: থমাস নাইট (অধিনায়ক), ফিনলে কার্টার, ম্যাক্স চ্যাপলিন, জর্জ কাটলার, ররি গ্র্যান্ট, ফিনলে জোন্স, অলি জোন্স, অলি পিলিঙ্গার, ইথান রামসে, থিও রবিনসন, মানু সরস্বত, রাম শর্মা, শ্রেয়াস টেকালে, শ্লোক ঠাকের ও জেক উডহাউস।
জিম্বাবুয়ে: সিম্বারাশে মুডজেঙ্গেরেরে (অধিনায়ক), কিয়ান ব্লিগনাউট, মাইকেল ব্লিগনাউট, লিরয় চিওয়াউলা, তাতেন্ডা চিমুগোরো, ব্রেন্ডন সেনজেরে, নাথানিয়েল হ্লাবাঙ্গানা, তাকুদজওয়া মাকোনি, পনাশে মাজাই, ওয়েবস্টার মাধিধি, শেলটন মাজভিতোরেরা, কুপাকওয়াশে মুরাদজি, ব্র্যান্ডন এনডিওয়েনি, ধ্রুব প্যাটেল ও বেনি জুজে।

গ্রুপ ‘ডি’
আফগানিস্তান: মাহবুব খান (অধিনায়ক), খালিদ আহমদজাই, ওসমান সাদাত, ফয়সাল খান, উজাইরুল্লাহ নিয়াজাই, আজিজ মিয়া খিল, নাজিফ আমিরি, খাতির স্তানিকজাই, নূরিস্তানি, আবদুল আজিজ, সালাম খান, ওয়াহিদ জাদরান, জাইতুল্লাহ শাহীন, রোহুল্লাহ আরব ও হাফিজ জাদরান।
রিজার্ভ: আকিল খান, ফাহিম কাসেমি, ইজাত নূর
দক্ষিণ আফ্রিকা: মুহাম্মদ বুলবুলিয়া (অধিনায়ক), জেজে বাসন, ড্যানিয়েল বসমান, কর্নে বোথা, পল জেমস, এনাথি খিতশিনি তেম্বালেথু, মাইকেল ক্রুইস্ক্যাম্প, আদনান লাগাডিয়েন, বায়ান্ডা মাজোলা, আরমান মানাক, বান্ডিলে এমবাথা, লেথাবো ফাহলামোহলাকা, জেসন রোলস, ন্তান্দোয়েনকোসি সোনি ও জোরিখ ফান শাল্কভিক।
তানজানিয়া: লক্ষ বকরানিয়া (অধিনায়ক), করিম কিসেতো, হামজা আলি, খালিদি আমিরি, আবদুলরাজাক মোহাম্মেদি, আয়ান শরিফ, ওমারি রমাধানি, ডিলান ঠাকরার, আগুস্তিনো মওয়ামেলে, আলি হাফিধি, অ্যাক্রি পাস্কাল (উইকেটকিপার), দর্পণ জোবানপুত্র, মোহাম্মেদি সিম্বা, রেমন্ড ফ্রান্সিস ও আলফ্রেড ড্যানিয়েল।
ওয়েস্ট ইন্ডিজ: জশুয়া ডর্নে (অধিনায়ক), জুয়েল অ্যান্ড্রু, শামার অ্যাপল, শাকুয়ান বেল, জ্যাকারি কার্টার, টানেজ ফ্রান্সিস, আর’জাই গিটেনস, ভাইটেল লস, মাইকা ম্যাকেঞ্জি, ম্যাথিউ মিলার, ইসরাইল মর্টন, জাকিম পোলার্ড, আদিয়ান রাচা, কুনাল তিলোকানি ও জনাথন ভ্যান ল্যাঞ্জে।
রিজার্ভ: ব্রেন্ডান বুদু, টাইরিক ব্রায়ান, ইয়ারশিনো ফন্টেইন, দেশাউন জেমস

 

ওএফ

আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর