[email protected] শুক্রবার, ৫ই জুন ২০২৬
২১শে জ্যৈষ্ঠ ১৪৩৩

শচীন-সাঙ্গাকারাকে ছাড়িয়ে বিশ্বরেকর্ড গড়লেন কোহলি

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ১২ জানুয়ারি ২০২৬ ০৯:০১ এএম

টেস্ট ও টি-টোয়েন্টি থেকে অবসর নেয়া বিরাট কোহলি এখন খেলছেন শুধুই ওয়ানডেতে। ক্যারিয়ারের শেষ লগ্নে এই সংস্করণে রানবন্যা ছুটাচ্ছেন তিনি। নিউজিল্যান্ডের বিপক্ষে রোববারও খেলেছেন ৯৩ রানের ম্যাচজয়ী ইনিংস। তাতে গড়ে ফেললেন একাধিক রেকর্ডও।

কোহলির নৈপুণ্যেই কিউইদের বিপক্ষে ৩ ম্যাচের সিরিজের প্রথমটিতে ৪ উইকেটের জয় পায় ভারত। নিউজিল্যান্ডের ৩০০ রানের জবাব ৬ বল ও ৪ উইকেট হাতে রেখেই পেরিয়ে যায় শুভমান গিলের দল। এদিন ম্যাচের ১৩তম ওভারে নিউজিল্যান্ডের স্পিনার আদিত্য অশোকের বল সীমানার বাইরে পাঠিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ২৮ হাজার রানের মাইলফলক স্পর্শ করেন ভারতের তারকা ব্যাটার।

কোহলির আগে এই অভিজাত তালিকায় কেবল শচীন টেন্ডুলকার আর কুমার সাঙ্গাকারার নামই ছিল। একটি জায়গায় অবশ্য দুজনকেই পেছনে ফেলেছেন কোহলি। ২৮ হাজার রানে ওপরের দুজনের চেয়ে দ্রুততম তিনি।

ইন্ডিয়ান এক্সপ্রেসের তথ্য অনুযায়ী, ২০০৮ সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের পর মাত্র ৬২৪ ইনিংসে ২৮ হাজার রান পূর্ণ করেন কোহলি। শচীন একই মাইলফলকে পৌঁছাতে নিয়েছিলেন ৬৪৪ ইনিংস। আর কুমার সাঙ্গাকারা এই কীর্তি গড়েন ৬৬৬ ইনিংসে।

এর আগেও একের পর এক এমন রেকর্ড ভেঙেছেন কোহলি। ২০২৩ সালের ফেব্রুয়ারিতে তিনি দ্রুততম ব্যাটার হিসেবে ২৫ হাজার আন্তর্জাতিক রান পূর্ণ করেন;টেন্ডুলকারের চেয়ে ২৮ ইনিংস কম খেলে। একই বছরের অক্টোবরে ২৬ হাজার এবং ২০২৪ সালের সেপ্টেম্বরে দ্রুততম হিসেবে ২৭ হাজার রানের মাইলফলক স্পর্শ করেন তিনি।

 

ওএফ

আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর