বিপিএল: হেরেও কোয়ালিফায়ার নিশ্চিত করল চট্টগ্রাম
বিপিএলের চলতি আসরে শীর্ষ দুইয়ে থেকে কোয়ালিফায়ারে খেলা আগেই নিশ্চিত করেছে রাজশাহী ওয়ারিয়র্স। বাকি স্থানটির জন্য লড়াই হয় রংপুর রাইডার্স ও চট্টগ্রাম রয়্যালসের বিপক্ষে। রোববার (১৮ জানুয়ারি) খেলা শুরুর আগে রংপুরের ১০ ও চট্টগ্রামের পয়েন্ট ছিল ১২।
শীর্ষ দুইয়ে থাকতে তাই নিজেদের জয়ের পাশাপাশি চট্টগ্রামের বড় হার আশা করছিল রংপুর। দিনের প্রথম ম্যাচে জিতে নিজেদের কাজটা সেরে রেখেছিল রংপুর। দ্বিতীয় ম্যাচে হেরেও যায় চট্টগ্রাম। তবে রান রেটে রংপুরের নিচে নামার মতো বড় ব্যবধানে হারেনি তারা। ফলে রাজশাহীর সঙ্গে প্রথম কোয়ালিফায়ারে খেলা নিশ্চিত হয় চট্টগ্রামের।
চট্টগ্রাম আজ ৪২ রানে হেরেছে ঢাকা ক্যাপিটালসের বিপক্ষে। ১৭০ রানের লক্ষ্যে ব্যাট করা চট্টগ্রাম ১৯.৪ ওভারে ১২৮ রানে অলআউট হয়েছে। দুর্দান্ত বোলিংয়ে ৩.৪ ওভারে ২০ রানে নিয়েছেন ৪ উইকেট নেন মোহাম্মদ সাইফউদ্দিন। ২৮ রানে ৩ উইকেট নিয়েছেন আরেক পেসার তাসকিন আহমেদ।
১০ ম্যাচের তিনটিতে জয় পাওয়া ঢাকা ৬ পয়েন্ট নিয়ে ছয় দলের লিগে পঞ্চম হয়েছে। ৪ পয়েন্ট নিয়ে সবার নিচে নোয়াখালী এক্সপ্রেস। অন্যদিকে রংপুর ও চট্টগ্রামের সমান ১২ পয়েন্ট হলেও নেট রান রেটে পিছিয়ে থাকায় তিনে থেকে এলিমিনেটরে খেলবে রংপুর।
ওএফ

আপনার মূল্যবান মতামত দিন: