বিপিএল ফাইনাল: টসে জিতে রাজশাহীকে ব্যাটিংয়ে পাঠাল চট্টগ্রাম
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ফাইনাল আজ। শিরোপা নির্ধারণী এই ম্যাচে মুখোমুখি হচ্ছে বিপিএলের নবাগত দুই ফ্র্যাঞ্চাইজি রাজশাহী ওয়ারিয়র্স ও চট্টগ্রাম রয়্যালস। শুক্রবার (২৩ জানুয়ারি) সন্ধ্যা ৬টায় মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে অনুষ্ঠেয় এই ম্যাচে টসে জিতে রাজশাহীকে ব্যাটিংয়ে পাঠিয়েছেন চট্টগ্রাম অধিনায়ক শেখ মেহেদি হাসান।
ফ্র্যাঞ্চাইজি নতুন হলেও ভিন্ন নামে ভিন্ন মালিকানায় ছিল এই দুই শহরের দল। ২০১৯ আসরে শিরোপা জেতে রাজশাহী রয়্যালস। চট্টগ্রামের ফ্র্যাঞ্চাইজি দুবার ফাইনালে উঠে ট্রফির ছোঁয়া পায়নি একবারও।
টুর্নামেন্টে বেশ গোছালো দল রাজশাহী। কোচ হান্নান সরকারের অধীনে দেশি-বিদেশি মিলিয়ে দারুণ সব ক্রিকেটারদের ভিড়িয়েছে ফ্র্যাঞ্চাইজিটি। অন্যদিকে, টুর্নামেন্ট শুরুর আগেরদিন চট্টগ্রামের দায়িত্ব থেকে সরে যায় মালিকপক্ষ। এরপর দায়িত্ব নেয় বিসিবি। যদিও বড় কোনো তারকা ছাড়াই দুর্দান্ত গতিতে ছুটে সবার আগে জায়গা করে নেয় তারা ফাইনালে।
দুই দলের একাদশ
চট্টগ্রাম রয়্যালস:
মির্জা তাহির বেগ, মোহাম্মদ নাইম, মাহমুদুল হাসান জয়, হাসান নওয়াজ, আসিফ আলী, মাহেদী হাসান (অধিনায়ক), জাহিদুজ্জামান (উইকেটকিপার), আমের জামাল, তানভীর ইসলাম, শরিফুল ইসলাম, মুকিদুল ইসলাম।
রাজশাহী ওয়ারিয়র্স:
সাহিবজাদা ফারহান, তানজিদ হাসান তামিম, কেন উইলিয়ামসন, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মুশফিকুর রহিম (উইকেটকিপার), এস এম মেহেরোব, জেমস নিসাম, তানজিম হাসান সাকিব, আবদুল গাফফার সাকলাইন, বিনুরা ফার্নান্দো, হাসান মুরাদ।
ওএফ

আপনার মূল্যবান মতামত দিন: